Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
30 August, 2022, 07:50 pm
Last modified: 30 August, 2022, 07:50 pm

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
  • প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয় ও শেষ সময়ে দলে ডাক পাওয়া নাঈম শেখ। সাকিব ছাড়াও আছেন দুজন স্পিনার।
টিবিএস রিপোর্ট
30 August, 2022, 07:50 pm
Last modified: 30 August, 2022, 07:50 pm

পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দলটির দায়িত্ব দেওয়া হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে। অধিনায়কত্বেও আনা হয়েছে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে নেতৃত্বভার দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তার ডেপুটি আফিফ হোসেন ধ্রুব। নতুন এই বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। 

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নতুন সফরের শুরুর এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ম্যাচটি শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

টস জিতে সাকিব বলেন, 'আমরা আগে ব্যাটিং করব। আফগানিস্তানের জন্য কঠিন হয়, ওভাবেই খেলার চেষ্টা করব আমরা। আমাদের তিনজন পেসার ও দুজন স্পিনার আছে, আমাদের বোলিং বিভাগ বেশ সমৃদ্ধ। টি-টোয়েন্টিতে আফগানিস্তান খুবই ভালো দল। তাদের বোলারদের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা দেখাতে পারব আমরা কী পারি।'

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দলটির বিপক্ষে ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে তারা। ৫ ম্যাচে আফগানদের জয়, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ সাক্ষাতেও আফগানিস্তান জিতেছিল। গত মার্চে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের এই অলরাউন্ডার সর্বশেষ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে ম্যাচ খেলেন। ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয় ও শেষ সময়ে দলে ডাক পাওয়া নাঈম শেখ। সাকিব ছাড়াও আছেন দুজন স্পিনার, মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মেহেদি হাসান। দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান আছেন একাদশে। 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকী।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান / এশিয়া কাপ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • পাকিস্তানকে চাপে রাখতে এবার এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল ভারত
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • এক পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ
  • প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net