Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
‘স্বপ্ন দেখি এশিয়া কাপ-বিশ্বকাপ জিতব’- দেশে ফিরে বললেন মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
20 July, 2022, 08:10 pm
Last modified: 21 July, 2022, 03:28 am

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ-বিশ্বকাপ জিতব’- দেশে ফিরে বললেন মিরাজ

এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দারুণ সুযোগ দেখেন মিরাজ।
টিবিএস রিপোর্ট
20 July, 2022, 08:10 pm
Last modified: 21 July, 2022, 03:28 am
ম্যাচ জয়ের দুই নায়ক মিরাজ ও আফিফ। ছবি: বিসিবি

ঘরের মাঠ কিংবা বাইরে; ওয়ানডেতে সব সময়ই শক্তিশালী দল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবির পরও ওয়ানডে সিরিজে বিজয় কেতন উড়িয়ে সেটাই মনে করিয়ে দিয়েছে তামিম ইকবালের দল। দারুণ সিরিজ শেষে প্রথম ভাগে বুধবার দেশে ফিরেছেন ওয়ানডে দলের ছয় সদস্য। দেশে ফেরার দিন ওয়ানডেতে নিজেদের অবস্থান জানিয়ে বিমান বন্দরে মেহেদী হাসান মিরাজ জানালেন এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা। 

যদিও এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দারুণ সুযোগ দেখেন মিরাজ। চার সিনিয়র ক্রিকেটারসহ তরুণ ক্রিকেটারদের মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল হবে বলে মনে করেন ডানহাতি এই অলরাউন্ডার। 

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনার কথা জানিয়ে মিরাজ বলেন, '২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১ বছর ২-৩ মাস আছে। আমরা যেভাবে যাচ্ছি, আমাদের যে রাস্তা; আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে আমাদের সামনের বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে। কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে।'

'তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। তারপর আমি মুস্তাফিজ, লিটনরাও খেলেছে। আমরা যারা আছি, তাদেরও বেশ কয়েক বছরের ক্যারিয়ার হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। তো মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।' যোগ করেন মিরাজ। 

এশিয়া কাপ-বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা জানিয়ে মিরাজ বলেন, 'আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব।আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি যে, কীভাবে বিশ্বকাপটা জেতা যায়; সেই রাস্তাটা বরে করার। এটা ভাগ্যের ওপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।' 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / এশিয়া কাপ / বিশ্বকাপ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net