Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
বাংলাদেশে আসছে না এশিয়া কাপ, হতে পারে আরব আমিরাতে

খেলা

টিবিএস রিপোর্ট
17 July, 2022, 08:15 pm
Last modified: 17 July, 2022, 08:25 pm

Related News

  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

বাংলাদেশে আসছে না এশিয়া কাপ, হতে পারে আরব আমিরাতে

ঘরের মাঠে নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছে শ্রীলঙ্কা। এরপরও দেশটিতে এশিয়া কাপ আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনাই বেশি।
টিবিএস রিপোর্ট
17 July, 2022, 08:15 pm
Last modified: 17 July, 2022, 08:25 pm

কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফর করে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বর্তমানে দেশটিতে আছে পাকিস্তান। ঘরের মাঠে নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছে শ্রীলঙ্কা। এরপরও দেশটিতে এশিয়া কাপ আয়োজনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনাই বেশি।

এই আলোচনা অবশ্য বেশ আগে থেকেই। তখনই আয়োজক হিসেবে বাংলাদেশের নাম শোনা যায়। অনিশ্চয়তা বাড়ায় এবারও বাংলাদেশের নাম এসেছে। যদিও বিসিবি জানিয়েছে, বাংলাদেশের এশিয়া কাপের আয়োজক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা আয়োজক থাকলেও সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপের পরের আসরটি।

চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পাড় করছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীদের প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত। বিক্ষোভে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় এশিয়া কাপের মতো বড় একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন লঙ্কানদের জন্য। 

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন না করতে পারলে টুর্নামেন্টটি চলে যেতে পারে আরব আমিরাতে। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা তেমনই ইঙ্গিত দিয়েছেন। পিটিআইকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ডি সিলভা অবশ্য অনেকটা নিশ্চিত করেই বলে দিয়েছেন আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের কথা। তিনি বলেছেন, 'সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।'

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভাও একই তথ্য দিয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটইনফোকে তিনি বলেছেন, 'দুই দলের আয়োজক হওয়া আর ১০ দলের আয়োজক হওয়া এক বিষয় নয়। ১০টি দলের জন্য জ্বালানিসহ ১০টি বাস সরবরাহ করতে হবে আপনাকে '

'আপনাকে প্রতিটি দলকে জ্বালানিসহ একটি লাগেজ ভ্যান দিতে হবে এবং ম্যানেজারদের জন্য পরিবহন দিতে হবে। স্পনসরদের পরিবহনও দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা তাদের স্পনসরশিপ থেকে যে প্রচার চাচ্ছে, তা পাচ্ছে। ফ্লাড লাইট চালানোর জন্য জেনারেটরের জ্বালানীর ব্যবস্থাও করতে হবে।' যোগ করেন তিনি। চরম অস্থিরতায় থাকা শ্রীলঙ্কা প্রচন্ড জ্বালানি সঙ্কটে থাকার এসব উল্লেক করেন তিনি।

গত কিছুদিন ধরে এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম শোনা যাচ্ছিল। কিন্তু রোববার বিসিবির বোর্ড সভার পর সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, 'এশিয়া কাপ আমরা করতে চাইলে যে পারব না, তা কিন্তু নয়। যেহেতু শ্রীলঙ্কা আয়োজক, তাদেরই সিদ্ধান্ত। তবে এশিয়া কাপ বাংলাদেশে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।'

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। মূল পর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব থেকে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ / শ্রীলঙ্কা ক্রিকেট / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net