Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
‘বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া অযৌক্তিক’

খেলা

টিবিএস ডেস্ক
15 November, 2021, 03:50 pm
Last modified: 15 November, 2021, 03:56 pm

Related News

  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের সাউদি
  • হারের জন্য বোলিংকে দায়ী করলেন বাবর
  • ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবার পাকিস্তানের অধিনায়ক বাবর

‘বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া অযৌক্তিক’

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে বাবর আজম। ছয় ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক। কিন্তু তার থেকে ১৪ রান কম করা ওয়ার্নার জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 
টিবিএস ডেস্ক
15 November, 2021, 03:50 pm
Last modified: 15 November, 2021, 03:56 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.১৬ গড়ে ২৮৯ রান করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। দারুণ এই ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি। আসরের সর্বোচ্চ রান করেও পুরস্কারটি পাননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এতে রীতিমতো অবাক শোয়েব আখতার। 

পাকিস্তানের সাবেক এই গতি তারকা মনে করেন, বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়ার সিদ্ধান্তটা ভুল, এটা অযৌক্তিক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দেখেন ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন এই পেসার। পুরস্কার বিতরণী শেষে বাবরের টুর্নামেন্ট সেরার পুরস্কার না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন শোয়েব।  

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে বাবর আজম। ছয় ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক। সেমি-ফাইনাল থেকে পাকিস্তান বিদায় নেওয়ায় বাবরকে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়নি। তার থেকে ১৪ রান কম করা ওয়ার্নার জেতেন পুরস্কারটি। 

বিষয়টি একেবারেই মনে ধরেনি শোয়েব আখতারের। তার মতে এটা অযৌক্তিক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কিংবদন্তি এই পেসার লিখেছেন, 'আমি আশা করেছিলাম বাবর আজম টুর্নামেন্ট সেরা হবে। তা হয়নি, সিদ্ধান্তটা অযৌক্তিক ছিল।' শুধু শোয়েবই নন, ক্যারিবিয়ান ক্রিকেটার শেফরন রাদারফোর্ডও আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

খারাপ সময়কে পেছনে ফেলে টুর্নামেন্টজুড়ে দারুণ ব্যাটিং করেছেন ওয়ার্নার। বিশেষ করে ফাইনালের ইনিংসটির কারণেই বাঁহাতি এই ওপেনারকে টুর্নামেন্ট সেরা হিসেবে বিবেচনা করা হয়। রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন ওয়ার্নার। 

Related Topics

টপ নিউজ

শোয়েব আখতার / বাবর আজম / টুর্নামেন্ট সেরার পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানের বাবর, নিউজিল্যান্ডের সাউদি
  • হারের জন্য বোলিংকে দায়ী করলেন বাবর
  • ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবার পাকিস্তানের অধিনায়ক বাবর

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net