Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
‘বান্টু দা’কে মাশরাফির জন্মদিনের শুভেচ্ছা

খেলা

টিবিএস রিপোর্ট
09 May, 2020, 08:10 pm
Last modified: 09 May, 2020, 08:18 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • খালেদা জিয়ার জন্মদিনে আজ বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

‘বান্টু দা’কে মাশরাফির জন্মদিনের শুভেচ্ছা

মাশরাফির পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, বান্টু দা।’ পেছনের গল্প জানা না থাকলে এই ‘বান্টু দা’কে নিয়ে ধন্ধে পড়ে যেতে হবে যে কাউকে। প্রশ্ন জাগবে এই বান্টু দা আবার কে?
টিবিএস রিপোর্ট
09 May, 2020, 08:10 pm
Last modified: 09 May, 2020, 08:18 pm

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তজা। ছবিতে তার সঙ্গে মুশফিকুর রহিম। ক্যাপশনে লেখা, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, বান্টু দা।' পেছনের গল্প জানা না থাকলে এই 'বান্টু দা'কে নিয়ে ধন্ধে পড়ে যেতে হবে যে কাউকে। প্রশ্ন জাগবে এই বান্টু দা আবার কে?

'বান্টু দা'র গল্পটা কদিন আগে সবাইকে শুনিয়েছেন মাশরাফি। জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভে আড্ডায় মুশফিকের প্রসঙ্গ উঠতেই মাশরাফি বলে ওঠেন 'বান্টু দা'। মজা করে মাঝেমাঝে মুশফিককে এই নামে ডাকেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক।

৯ মে মুশফিকুর রহিমের জন্মদিন। এদিন ৩৩ বছর পূর্ণ হয়েছে জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের। সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে নিজেদের একটি ছবি পোস্ট করে মুশফিককে শুভেচ্ছা জানান তিনি। 

১৯৮৭ সালের ৯ মে বগুড়ায় জন্ম নেন মুশফিক। একটু করে বয়স বাড়ার সাথে সাথে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়তে থাক তার। পরিবারের সবাই ওয়েস্ট ইন্ডিজের ভক্ত হওয়ায় ব্রায়ান লারার ব্যাটিং দেখার সুযোগ হয়েছে মুশফিকের। 

ক্যারিবীয় কিংবদন্তির ব্যাটিংয়ের প্রেমে এতটাই মজে যান মুশফিক যে, ডানহাতি লারা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। যদিও হতে চেয়েছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। কিন্তু বিকেএসপিতে তখন খেলাটি ছিল না। ফুটবল ও ক্রিকেটে পড়ার সুযোগ পাওয়া মুশফিক বেছে নেন ক্রিকেটকে।

এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আলো ছড়াতে শুরু করে মুশফিকের ব্যাট। ২০০৫ সালে এসে অভিষেক হয়ে যায় জাতীয় দলে। শুরুর কয়েক বছর ততটা ভালো সময় না গেলেও উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এখন জাতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ।

বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট খেলেছেন মুশফিক। ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ সেঞ্চুরিতে যেখানে তার রান ৪ হাজার ৪১৩। বাংলাদেশ এবং টেস্ট ইতিহাসের একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। 

বাংলাদেশের জার্সিতে ২১৮ ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরিতে ৬ হাজার ১৭৪ রান করেছেন মুশফিক। এ ছাড়া ৮৬টি টি-টোয়েন্টিতে ৫টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ২৮২ রানের মালিক ডানহাতি এই ব্যাটসম্যান। 

Related Topics

মাশরাফি বিন মর্তুজা / মুশফিকুর রহিম / জন্মদিন / বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন
  • খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
  • খালেদা জিয়ার জন্মদিনে আজ বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net