Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
‘কঠিন’ বোলারই পছন্দ তৌহিদ হৃদয়ের

খেলা

টিবিএস রিপোর্ট
14 October, 2020, 04:15 pm
Last modified: 14 October, 2020, 04:52 pm

Related News

  • ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সেরা হৃদয়
  • সাকিব-হৃদয়ের পর মুশফিক ঝড়, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
  • টি-টোয়েন্টির পার‌ফরম্যান্স দিয়ে বাংলাদেশ ওয়ানডে দলে তৌহিদ হৃদয়
  • দুর্বার হৃদয়কে জাতীয় দলে চান রাজিন সালেহ
  • অবিশ্বাস্য হৃদয়ে অপ্রতিরোধ্য সিলেটের চারে চার

‘কঠিন’ বোলারই পছন্দ তৌহিদ হৃদয়ের

বয়স এখনও ২০ হয়নি। এরই মধ্যে পরিণত ভাবনার কথা তৌহিদ হৃদয়ের মুখে। অবশ্য শুধু ভাবনাতেই নয়, মাঠেও সেটার ছাপ রাখতে দেখা যায় তাকে। তরুণ এই ক্রিকেটারের খেলা সর্বশেষ ম্যাচ যার প্রমাণ।
টিবিএস রিপোর্ট
14 October, 2020, 04:15 pm
Last modified: 14 October, 2020, 04:52 pm

বল হাতে দাপুটে, এমন বোলারদের অনেক ব্যাটসম্যানই এড়িয়ে যেতে চান। কারও কাছে পেসার তো কারও কাছে স্পিনার হয়ে ওঠেন যমদূত। নির্দিষ্ট কোনো বোলারকে এড়িয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশ ক্রিকেটেও আছে। কিন্তু তরুণ হয়েও এক্ষেত্রে ব্যতিক্রম তৌহিদ হৃদয়। কঠিন বোলারদের মোকাবিলা করাই পছন্দ বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটসম্যানের। 

বয়স এখনও ২০ হয়নি। এরই মধ্যে পরিণত ভাবনার কথা হৃদয়ের মুখে। অবশ্য শুধু ভাবনাতেই নয়, মাঠেও সেটার ছাপ রাখতে দেখা যায় তাকে। তরুণ এই ক্রিকেটারের খেলা সর্বশেষ ম্যাচ যার প্রমাণ। বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে নাজমুল একাদশের জয়ের নায়কদের একজন তিনি। 

ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে খাদের কিনারে চলে যাওয়া দলকে জয়ের কক্ষপথে ফেরান তৌহিদ হৃদয়। ৫২ রানের ইনিংস খেলার পথে মোকাবিলা করেন এবাদত হোসেন, রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিল্পবদের মতো বোলারদের। বৃহস্পতিবার তামিম একাদশের বিপক্ষে ম্যাচ তাদের। এই ম্যাচে হৃদয়কে লড়তে হবে জাতীয় দলের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনদের বিপক্ষে।

এটা মনে করিয়ে দিতেই কঠিন বোলারদের বিপক্ষে খেলতে চাওয়ার ইচ্ছার কথা জানালেন আকবর-রাকিবুলদের এই সতীর্থ। হৃদয়ের মতে, কঠিন বোলারদের বিপক্ষে রান করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। যা ২২ গজে লড়ার জন্য ব্যাটসম্যানকে সাহস যোগায়।

হৃদয় বলেন, 'যেখানেই খেলি না কেন, নিজে থেকে চাই কঠিন বোলারদের মুখোমুখি হতে। সব সময় ভালো মানের বোলারকে মোকাবিলা করতে চাই। কারণ তাদের বিপক্ষে রান করলে অনেক আত্ববিশ্বাস পাওয়া যায়। যেহেতু এটা একটা ভালো প্রতিযোগিতা, ভালো একটা লিগ চলছে, তো সবসময় ফোকাস করব কীভাবে নিজেকে মেলে ধরা যায়। কীভাবে আরও ভালো কিছু করা যায়।'

বিসিবি প্রেসিডেন্টস কাপের তিন দলে জাতীয় দলের ক্রিকেটারের সংখ্যাই বেশি। এতো অভিজ্ঞ ক্রিকেটারদের মাঝে রান করতে পারায় তৃপ্তির ঢেকুরই তুলছেন হৃদয়, 'অনেক ভালো লাগছে। অনেক সময় পর আমরা মাঠে ফিরেছি এবং এ রকম একটা বড় টুর্নামেন্ট ভালো খেলতে পেরেছি প্রথম ম্যাচটা। একটু ভয়ে ছিলাম, যেহেতু অনেক দিন পর একটা ভালো সুযোগ এসেছে। চেষ্টা করছি সুযোগ কীভাবে কাজে লাগানো যায়। যে পরিকল্পনা নিয়ে নেমেছি, সেটা প্রয়োগ করতে পেরে ভালো লাগছে।'

তামিম একাদেশের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন হৃদয়। এই ম্যাচে আগের মতো ভুল করতে চান না তারা, 'এখানে প্রতিটা ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে। তামিম ভাইদের অনেক কঠিন দল। মুস্তাফিজ ভাইসহ অনেক ভালো বোলার আছে তাদের। আমরা নিজেদের দিকেই মনোযোগী, আশা করি মাঠে গিয়ে প্রয়োগ করতে পারব। প্রথম ম্যাচে টপ অর্ডারে ও পুরো ম্যাচে ছোট ছোট যে ভুলগুলো হয়েছে, এই ম্যাচে কাটিয়ে ওঠার চেষ্টা করব।'

নিজেদের ফিল্ডিং বিভাগকে সবচেয়ে শক্তিশালী মনে করেন হৃদয়। পাশাপাশি মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যানকে দলে থাকাটা বাড়তি শক্তির বলে বিশ্বাস তার, 'দলের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের ফিল্ডিং অনেক ভালো। সবাই অনেক সজাগ থাকে, সবাই নিজের সেরাটা দিয়ে বল ফেরানোর চেষ্টা করে। সবাই নিজের দিকটায় অনেক সচেতন, আমাদের দলটা অনেক তরুণ।'

'আমাদের দলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও ভালো ব্যাটসম্যান মুশফিক ভাই আছেন। উনি বাংলাদেশের ডিপেন্ডেবল খ্যাত, উনি দলে থাকা মানে আমরা বাড়তি আত্ববিশ্বাস পাই। আশা করি মুশফিক ভাই তাড়াতাড়ি ভালো ইনিংস খেলবে। উনাকে নিয়ে বলার কিছু নেই। যেহেতু বড় খেলোয়াড়, বড় ম্যাচেই রান করবেন। আমরাও ভালো কিছু করব।' যোগ করেন হৃদয়।

Related Topics

টপ নিউজ

তৌহিদ হৃদয় / বিসিবি প্রেসিডেন্টস কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সেরা হৃদয়
  • সাকিব-হৃদয়ের পর মুশফিক ঝড়, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
  • টি-টোয়েন্টির পার‌ফরম্যান্স দিয়ে বাংলাদেশ ওয়ানডে দলে তৌহিদ হৃদয়
  • দুর্বার হৃদয়কে জাতীয় দলে চান রাজিন সালেহ
  • অবিশ্বাস্য হৃদয়ে অপ্রতিরোধ্য সিলেটের চারে চার

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net