Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
‘আকরাম ভাই সব সময় অফিস আসেন, তেমন নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
28 June, 2021, 10:15 pm
Last modified: 28 June, 2021, 10:21 pm

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

‘আকরাম ভাই সব সময় অফিস আসেন, তেমন নয়’

খালেদ মাহমুদ জানান, আকরাম খানের সঙ্গে ঠিকমতো দেখাই হয় না ক্রিকেটারদের। এমন কি সব সময় অফিসও করেন না তিনি। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আকরাম খান ঠিকমতো সময় দিতে পারেন না বলে জানান সাবেক এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
28 June, 2021, 10:15 pm
Last modified: 28 June, 2021, 10:21 pm
খালেদ মাহমুদ সুজন ও আকরাম খান। ছবি: সংগৃহীত

আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন; বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান, তাদের মধ্যে এ দুজন অন্যতম। দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলা এ দুজন এখনও এক সঙ্গেই পথ চলছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সামলান আকরাম খান। খালেদ মাহমুদের দায়িত্বে গেম ডেভেলপমন্ট। ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যানের পদটাও খালেদ মাহমুদের দখলে।

দায়িত্বে ভিন্নতা থাকলেও তাদের কাজ একটাই, দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। কিন্তু এই কাজে বিসিবির এই দুই পরিচালকের মধ্যে কোনো সমন্বয় নেই। ভাইস চেয়ারম্যান হয়েও ক্রিকেট পরিচালনা বিভাগের কিছুই জানেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ। 

সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগকে নিয়ে অনেক অভিযোগের কথাই জানিয়েছেন তিনি। এরই এক ফাঁকে তিনি জানান, আকরাম খানের সঙ্গে ঠিকমতো দেখাই হয় না ক্রিকেটারদের। এমন কি সব সময় অফিসও করেন না তিনি। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আকরাম খান ঠিকমতো সময় দিতে পারেন না বলে জানান খালেদ মাহমুদ।

খালেদ মাহমুদ বলেন, 'আমার মনে হয় আকরাম ভাইয়ের সাথে খেলোয়াড়দের সেভাবে দেখাও হয় না। কারণ আকরাম ভাই যে বোর্ডে কখন আসছেন, সব সময় যে আসেন, তাও কিন্তু নয়। আমি মাঠের লোক, মাঠে থাকি, বোর্ডে যাই। সবার সাথে দেখা হয়, কথা হয়। আকরাম ভাই হয়তো ব্যস্ত থাকেন, উনার ব্যবসা আছে। উনার অনেক ব্যস্ততা থাকে, তারপরও অনেক চেষ্টা করেন।' 

'কিন্তু হয়তো খেলোয়াড়দের সাথে ওই সময় উনার দেখা হয় না। আমার সাথে যেভাবে মন খুলে কথা বলতে পারে, সেটা হয়তো আকরাম ভাইয়ের সাথে পারে না। ওই সম্পর্কটা গড়ে ওঠে না। যেকোনো টপিক নিয়ে আমাকে বলতে পারে, ওই সময় আকরাম ভাইকে তো তারা পায় না। তো এটাই হয়তো কারণ হতে পারে। আমার মনে হয় আকরাম ভাই যথেষ্ট সময়ই দেয়।' যোগ করেন খালেদ মাহমুদ।

আকরাম খান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, খালেদ মাহমুদ ভাইস চেয়ারম্যান; কিন্তু এই দুজনের নাকি শ্রীলঙ্কা সফরের পর একবারও দেখা হয়নি। খালেদ মাহমুদ বলেন, 'শ্রীলঙ্কা সিরিজের পর আকরাম ভাইয়ের সাথে আমার এখনও দেখাই হয়নি সত্যি বলতে।'

অভিযোগ করলেও কারও উদ্দেশ্যকে অবশ্য ছোট করে দেখছেন না খালেদ মাহমুদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। আমরা সবাই বোর্ড। আকরাম ভাই, দুর্জয়, ইনাম ভাই, তানজিল চৌধুরী; সবাই কিন্তু আমরা বিসিবি। আমাদের সবার কিন্তু একই দায়িত্ব। আমরা যে সেক্টরেই থাকি না কেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন করাই আমাদের কাজ।'

Related Topics

টপ নিউজ

খালেদ মাহমুদ সুজন / আকরাম খান / বিসিবি / বিসিবি পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net