Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
সুপার লিগ প্রকল্প এখনও জীবিত: বার্সেলোনা প্রেসিডেন্ট

খেলা

টিবিএস ডেস্ক
09 September, 2021, 10:15 am
Last modified: 09 September, 2021, 02:49 pm

Related News

  • বার্সায় ফেরা নিয়ে যা বললেন মেসির বাবা
  • 'মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছু করব'
  • 'রেফারি কেলেংকারি' নিয়ে উয়েফা সভাপতির সঙ্গে বৈঠক লাপোর্তার
  • 'বার্সার পেছনে সবাই উঠে পড়ে লেগেছে'
  • 'মেসিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সেরা ছিলো বার্সেলোনার জন্য'

সুপার লিগ প্রকল্প এখনও জীবিত: বার্সেলোনা প্রেসিডেন্ট

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বার্সা এখনো এই প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেনি।
টিবিএস ডেস্ক
09 September, 2021, 10:15 am
Last modified: 09 September, 2021, 02:49 pm
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাতা ক্লাবদের প্রায় সবাই অনেক আগেই নাম প্রত্যাহার করে নিলেও সুপার লিগ প্রকল্প এখনো জীবিত আছে বলে জানিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

গত এপ্রিলে উয়েফাকে ভেঙে নতুন ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। ব্যাপক জনরোষের শিকার হলে দুইদিনের মধ্যেই এই প্রকল্প থেকে অব্যাহতি নেয় নয়টি ক্লাব। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বার্সা এখনো এই প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেনি।

অন্য নয় ক্লাবই এই ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে উয়েফার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু লাপোর্তা জানান, বার্সা এখনো এই পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।

টেলিভিশন চ্যানেল এসপোর্ট থ্রি'কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, "প্রকল্পটি এখনো জীবিত। যে তিনটি ক্লাব এখনো এই প্রকল্পের পক্ষে, তারা আদালতে সব মামলায় জিতেছে। উয়েফা এটা বন্ধ করতে পারবে না। এই পরিকল্পনার পেছনে থাকা ইংলিশ ক্লাবগুলোর ওপর যে চাপ দেওয়া হয়েছিল, তাতেও কোনো কাজ হয়নি। এটা ঠিক, তা (প্রকল্পটি) আরও ভালভাবে উপস্থাপন করা যেত।"

সাক্ষাৎকারে লাপোর্তা আরও জানান, এই অর্থনৈতিক দুর্দশার মাঝেই গত মার্চে আবারও নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল বার্সা।

এদিকে ইএসএল গঠনের পরিকল্পনায় জড়িত থাকার পাঁচ মাসের মধ্যেই টটেনহাম হটস্পার চেয়ারম্যান ড্যানিয়েল লেভিকে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) নির্বাহী বোর্ডে জায়গা দেওয়া হয়েছে। বোর্ডে লেভির সঙ্গে যোগ দিবেন ইন্টার মিলান ও অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিনিধিরা। এই দুই ক্লাবও সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্য।

সুপার লিগ কাণ্ডের পর সবকটি প্রতিষ্ঠাতা ক্লাব ইসিএ থেকে পদত্যাগ করলেও গত মাসে তাদের মধ্যে নয়টি ক্লাবই আবার আনুষ্ঠানিকভাবে ইসিএতে ফিরে এসেছে।

সুপার লিগ কাণ্ডের পূর্বে জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লি ইসিএ'র চেয়ারম্যান এবং উয়েফার ক্ষমতাসীন নির্বাহী কমিটির সদস্য ছিলেন। জেনেভায় ইসিএ'র সাধারণ পরিষদ সভার দ্বিতীয় দিনে লেভিকে নির্বাচিত করা হয়েছে।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

সুপার লিগ / হুয়ান লাপোর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • বার্সায় ফেরা নিয়ে যা বললেন মেসির বাবা
  • 'মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছু করব'
  • 'রেফারি কেলেংকারি' নিয়ে উয়েফা সভাপতির সঙ্গে বৈঠক লাপোর্তার
  • 'বার্সার পেছনে সবাই উঠে পড়ে লেগেছে'
  • 'মেসিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সেরা ছিলো বার্সেলোনার জন্য'

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net