Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
সিরিজ জিততে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
05 September, 2021, 04:40 pm
Last modified: 05 September, 2021, 06:05 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

সিরিজ জিততে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

প্রথম ও শেষ ওভারটি খরুচে হয়েছে, আছে অদ্ভুত মিলও। ইনিংসের প্রথম ওভারটি করেন শেখ মেহেদী। ডানহাতি এই অফ স্পিনার ১১ রান খরচা করেন।
টিবিএস রিপোর্ট
05 September, 2021, 04:40 pm
Last modified: 05 September, 2021, 06:05 pm
শততম টি-টোয়েন্টি খেলতে নেমে উইকেটের দেখা পেলেন মাহমুদউল্লাহ। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

তেড়েফুঁরেই শুরু করেছিলেন ফিন অ্যালেন। আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও সাবলীল মনে হচ্ছিল। কিন্তু ভালো শুরুর এই আভাশ মিলিয়ে যেতে সময় লাগেনি। এদিন বাংলাদেশ পেসারদের তোপে দিক হারিয়ে ধুঁকলো নিউজিল্যান্ড। পরে স্পিনারদের সামলাতেও কম বেগ পেতে হয়নি তাদের। এরপরও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঝারি সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা সফরকারীরা ৫ উইকেটে ১২৮ রান তুলেছে। আগের দুই ম্যাচে স্পিন দিয়ে কিউইদের কাবু করা বাংলাদেশ এদিন একই পথে হাঁটতে পারেনি। 

এদিন উইকেট নিয়ে শুরু করেন মুস্তাফিজুর রহমান। পরের দুই উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর দুই উইকেট নিয়েছেন দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

প্রথম ও শেষ ওভারটি খরুচে হয়েছে, আছে অদ্ভুত মিলও। ইনিংসের প্রথম ওভারটি করেন শেখ মেহেদী। ডানহাতি এই অফ স্পিনার ১১ রান খরচা করেন। ইনিংসের শেষ ওভার করেন মুস্তাফিজ, বাঁহাতি এই পেসারের খরচাও ১১ রান। 

১২৮ রানের ইনিংসে নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান ছক্কা মারতে পারেননি। পুরো ইনিংস মিলিয়ে ৪ হয়েছে ১৪টি। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন হেনরো নিকোলস। ৩০ রান করা টম ব্লান্ডেলও নিকোলসের মতো অপরাজিত থাকেন। 

এ ছাড়া ফিন অ্যালেন ১৫, রাচিন রবীন্দ্র ২০ ও উইল ইয়ং ২০ রান করেন। সর্বোচ্চ ২টি উইকেট নেন সাইফউদ্দিন। একটি করে উইকেট পান শেখ মেহেদী, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান ৪ ওভারে ২৪ খরচা করে কোনো উইকেট পাননি।

স্পিন নয়, এবার বাংলাদেশের পেসে ভুগছে কিউইরা

উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে মুস্তাফিজ। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের দাপট। টি-টোয়েন্টিতে একের পর এক ম্যাচ জিতে আসছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রায় প্রতি ম্যাচে স্পিন আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করেছে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তোপ দাগছেন বাংলাদেশের পেসাররা।

ইনিংসের তৃতীয় ওভারে ফিন অ্যালেনকে ফেরান মুস্তাফিজুর রহমান। সপ্তম ওভারে কিউইদের চেপে ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই ওভারে উইল ইয়ং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দেন ডানহাতি এই পেসার। বাংলাদেশের পেস আক্রমণের সামনে সুবিধা করতে পারছে না সফরকারীরা। ৪৬ রানেই ৩ উইকেট হারিয়ে তারা।

৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। রাচিন রবীন্দ্র ১৬ ও অধিনায়ক টম ল্যাথাম ২ রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / পেসার / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net