Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
আবারও বৃষ্টির হানা, জয়ের অপেক্ষায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
25 May, 2021, 07:15 pm
Last modified: 25 May, 2021, 09:23 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
  • শরিফুলকে বোলিংই দিলো না ক্যান্ডি ফ্যালকন্স
  • ‘খুব ভালো, স্বাধীনতা দেন’- অধিনায়ক শান্তকে নিয়ে শরিফুল

আবারও বৃষ্টির হানা, জয়ের অপেক্ষায় বাংলাদেশ

আর মাত্র একটি উইকেট। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ। এমন সময়ে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
টিবিএস রিপোর্ট
25 May, 2021, 07:15 pm
Last modified: 25 May, 2021, 09:23 pm
তৃতীয়বারের মতো বৃষ্টি শুরু হয়েছে। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

আর মাত্র একটি উইকেট। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ। এমন সময়ে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ৩৮ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১২৬ তোলার পর বৃষ্টি শুরু হয়েছে। কভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশের ইনিংসেও দুবার বৃষ্টি হানা দিয়ে, খেলা বন্ধ থাকে ঘণ্টা খানেকের মতো  

নিশাঙ্কাকে ফিরিয়ে মাশরাফির আরও কাছে সাকিব

ব্যাট হাতে রানের দেখা মিলছে না। তবে বল হাতে সাকিব আল হাসান ঠিকই কিপ্টে, মিলছে উইকেটের দেখাও। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এখন পর্যন্ত চার ওভারে ১৪ রান দিয়ে এক উইকেটে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। নিজের চতুর্থ ওভারে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দিয়েছেন তিনি। 

এই উইকেটে মাশরাফি বিন মুর্তজার আরও কাছে পৌঁছে গেছেন সাকিব। আর ২টি উইকেট পেলে দেশের সফলতম পেসারকে ছাড়িয়ে যাবেন তিনি। ২৬৯ উইকেটের মালিক মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে। ২৬৮ উইকেট নিয়ে দুই নম্বরে সাকিব আল হাসান। 

শরিফুলের প্রথম শিকার লঙ্কান অধিনায়ক

অভিষিক্ত শরিফুলের মাথায় ক্যাপ পরিয়ে দেন মুস্তাফিজ। ছবি: বিসিবি

ওয়ানডে অভিষেকে শুরুটা হলো ব্যাট হাতে। বেশি বল মোকাবেলা করা হয়নি শরিফুল ইসলামের। প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন শরিফুল ইসলাম। এতে অবশ্য মন খারাপ হওয়ার কথা নয় তরুণ এই ক্রিকেটারের। তার কাজটা তো বল হাতে! বল হাতে শুরুটা দুর্দান্তই করলেন বাঁহাতি এই পেসার। 

লঙ্কান অধিনায়ক কুশল পেরেরাকে ফিরিয়ে আন্তর্জাতিক ওয়ানডের উইকেটের খাতা খুললেন শরিফুল। ইনিংসের ষষ্ঠ ওভারে শরিফুলের বলে শট খেলতে গিয়ে তামিম ইকবালের হাতে ধরা পড়েন কুশল পেরেরা। 

দুই মাসের মধ্যে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হলো শরিফুলের। গত এপ্রিলে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী এই সদস্যের। এরপর চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হয় শরিফুলের। 

দ্বিতীয় ওয়ানডেতে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২৪ রানে কুশল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। শুরুর ধাক্কা সামলানোর কাজটি করে যাচ্ছেন দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসাঙ্কা। ১২ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে ৪৮ রান। গুনাথিলাকা ২১ ও নিসাঙ্কা ১৩ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
  • শরিফুলকে বোলিংই দিলো না ক্যান্ডি ফ্যালকন্স
  • ‘খুব ভালো, স্বাধীনতা দেন’- অধিনায়ক শান্তকে নিয়ে শরিফুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net