Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
রোমান সানার কণ্ঠে অলিম্পিক স্বর্ণজয়ের প্রত্যয়

খেলা

টিবিএস রিপোর্ট
27 July, 2021, 07:50 pm
Last modified: 27 July, 2021, 07:53 pm

Related News

  • সাগরের অলিম্পিক যাত্রা: চা বিক্রেতা মায়ের কঠিন সংগ্রাম
  • ‘মানসিক রোগী হয়ে থাকলে আর্চারির জন্যই হয়েছি’
  • আচমকা জাতীয় দল থেকে অবসর তারকা আর্চার রোমান সানার
  • ইরাকে আর্চারিতে দুই রূপা ও দুই ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
  • আর্চারিতে অষ্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ

রোমান সানার কণ্ঠে অলিম্পিক স্বর্ণজয়ের প্রত্যয়

রিকার্ভ দ্বৈতে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে হেরে গেলেও লড়াই করে আশা জাগিয়েছিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। সেই আশার ঝলকানি দেখা যায় ছেলেদের রিকার্ভ এককে। রোমান উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে।
টিবিএস রিপোর্ট
27 July, 2021, 07:50 pm
Last modified: 27 July, 2021, 07:53 pm
দিয়া সিদ্দিকীর সঙ্গে রোমান সানা। ছবি: ওয়ার্ল্ড আর্চারি

টোকিও অলিম্পিকে আর্চারিতে সবচেয়ে বেশি আশা ছিল বাংলাদেশের। আরও নির্দিষ্ট করে বললে রোমান সানাকে নিয়ে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু আশা জাগিয়েও পারেননি দেশসেরা এই আর্চার। মঙ্গলবার রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন তিনি। 

অল্পের জন্য সুযোগ হারানোয় হতাশ রোমান। তবে আশা না ছেড়ে এখান থেকেই নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে দেশকে স্বর্ণ জেতাতে চান তিনি। 

রিকার্ভ দ্বৈতে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে হেরে গেলেও লড়াই করে আশা জাগিয়েছিলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। সেই আশার ঝলকানি দেখা যায় ছেলেদের রিকার্ভ এককে। রোমান উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু এরপর আর এগোনো হয়নি তার। দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নেন তিনি।

মঙ্গলবার সকালে নক আউট পর্বের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলের বিপক্ষে জয় পান রোমান। তার সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করে টোকিওতে যাওয়া বাংলাদেশের গোটা অলিম্পিক দল। যদিও আশার বেলুন বেশি সময় ফুলে থাকেনি। দ্বিতীয় রাউন্ডে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে হেরে যান রোমান। ৬-৪ সেট পয়েন্টে রোমানকে হারিয়ে পরের রাউন্ডে ওঠেন ডুয়েনাস।

২-২ সমতার পর শেষ সেটের প্রথম শটে এগিয়ে ছিলেন রোমান, ৯ স্কোর তোলেন তিনি। প্রথম শটে ডুয়েনাস তোলেন ৭। পরের শটে রোমান ৮ তোলেন, ডুয়েনাস তোলেন ১০। দুজনের পয়েন্ট সমান ১৭ হয়ে যায়। শেষ শটে ডুয়েনাস ৯ তোলেন। জিততে হলে রোমানকে তুলতে হতো ১০। কিন্তু রোমান তা পারেননি, শেষ শটে তিনি তোলেন ৮। ৯ স্কোর তুললেও টাইব্রেকারে গড়াতো খেলা। 

জয়ের খুব কাছে গিয়েও হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ রোমান। ওয়ার্ল্ড আর্চারির অফিসিয়াল টুইটার পেজে রোমানের মন্তব্য প্রকাশ করা হয়েছে। যেখানে দেশসেরা এই আর্চার বলেছেন, 'আমি আসলেই একটু হতাশ।.জয়ের জন্য দরকার ছিল ১০। ম্যাচটা জেতার জন্য খুবই ভালো সুযোগ ছিল আমার।'

হতাশ হলেও নুইয়ে যাচ্ছেন না রোমান। এখনই লক্ষ্য স্থির করে ফেলছেন তিনি। ২০২৪ অলিম্পিকে অংশ নিতে চান তিনি, তবে দেশকে স্বর্ণ এনে দিতে চান ২০২৮ অলিম্পিকে। রোমান বলেন, 'আমার লক্ষ্য ২০২৮ অলিম্পিকে স্বর্ণজয়। তাই আমি ২০২৪ অলিম্পিকেও খেলব। সর্বোচ্চটাই দিব আমি।'

মঙ্গলবার রোমানের স্বপ্নযাত্রা থেমে গেলেও দাপুটে শুরু করেছিলেন তিনি। প্রথম সেটের ৩ শটে যথাক্রমে ৯, ৯, ৮ (২৬ পয়েন্ট) তোলেন রোমান। ডুয়েনাসের তিনটি শট ছিল যথাক্রমে ৭, ৯, ৯ (২৫)। এক পয়েন্টর ব্যবধানে এই সেট জিতে যান রোমান। 

যদিও পরের দুই সেট হেরে পিছিয়ে পড়েন তিনি। কিন্তু চতুর্থ সেট জিতে খেলায় ফেরেন রোমান। শেষ সেটে দারুণ লড়েও হার মানতে হয় তাকে। আগামী ২৯ জুলাই নক আউট পর্বের প্রথম রাউন্ডে মেয়েদের এককে বেলারুশের কারিনা দিওমিনসকায়ার বিপক্ষে লড়বেন দিয়া সিদ্দিকী।

Related Topics

টপ নিউজ

রোমান সানা / টোকিও অলিম্পিক / আর্চারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • সাগরের অলিম্পিক যাত্রা: চা বিক্রেতা মায়ের কঠিন সংগ্রাম
  • ‘মানসিক রোগী হয়ে থাকলে আর্চারির জন্যই হয়েছি’
  • আচমকা জাতীয় দল থেকে অবসর তারকা আর্চার রোমান সানার
  • ইরাকে আর্চারিতে দুই রূপা ও দুই ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
  • আর্চারিতে অষ্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net