Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
যুব ক্যাম্পের তিনজন করোনায় আক্রান্ত, ১৫ জন আইসোলেশনে

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2020, 03:05 pm
Last modified: 20 October, 2020, 03:08 pm

Related News

  • মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাফুফে
  • ফুটবল থেকে বিকেএসপিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল বাফুফে
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

যুব ক্যাম্পের তিনজন করোনায় আক্রান্ত, ১৫ জন আইসোলেশনে

জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন যুব দলের ক্রিকেটার, কোচ, ম্যানেজারসহ অন্তত ১৫ জন। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ হয়েছেন। করোনা উপসর্গ আছে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজেরও।
টিবিএস রিপোর্ট
20 October, 2020, 03:05 pm
Last modified: 20 October, 2020, 03:08 pm

তিনজনের শরীরে করোনার উপসর্গ থাকায় কদিন আগে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প স্থগিত করা হয়। জানানো হয়েছিল পরীক্ষার পর সব ঠিক থাকলে শনি-রোববার থেকে আবারও শুরু হতে পারে যুবাদের ক্যাম্প। কিন্তু সব ঠিক থাকেনি। উপসর্গ দেখা দিয়েছে আরও বেশ কয়েকজনের শরীরে। 

জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার, কোচ, ম্যানেজারসহ অন্তত ১৫ জন। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ হয়েছেন। করোনা উপসর্গ আছে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজেরও। ঢাকায় তার জন্য নির্ধারিত বাসায় আইসোলেশনে আছেন বিশ্বজয়ী এই কোচ। বাকিদেরকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। 

আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আসরটি স্থগিত করা হয়েছে। এ কারণে বিকেএসপিতে শুরু হওয়া যুবাদের ক্যাম্পের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

যদিও করোনার হানায় ক্যাম্পটি বন্ধই রাখতে হচ্ছে। নিকট ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট-সিরিজ না থাকায় তাড়াহুড়ো করছে না বিসিবি। আপাতত বর্তমান পরিস্থিতি সামাল দেওয়াতেই নজর বিসিবির। পরিকল্পনা মতো সবকিছু চললে আগামী ১০ নভেম্বর থেকে যুবাদের ক্যাম্প শুরু হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এমনই জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। 

তিনি বলেন, 'কয়েকজনের শরীরে উপসর্গ ছিল। তাদের সংস্পর্শে যারা গিয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। একজনের যদি উপসর্গ থাকে, তার রুমমেট, তার সাথে নেটে অনুশীলন করা বা তার সাথে মেশা সবাইকে আইসোলেশনে নেওয়া উচিত। এভাবে দুইজনের কারণেও ৮-১০ জনকে আইসোলেশনে নেওয়া লাগতে পারে। এটা সতর্কতার অংশ, এটা আমাদের প্রটোকল।'

তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে বিসিবির এই কর্মকর্তা বলেন, 'মেডিকেল কমিটি আমাদের এমনই জানিয়েছে। কয়েকজনের করোনা আক্রান্ত হওয়ার মতো অবস্থাই ছিল। পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা গেছে, তারা তিনজন করোনায় আক্রান্ত। কোন তিনজন সেটা বলছি না আমরা। এদের সংস্পর্শে যাওয়ায় বাকিদের আইসোলেশনে নেওয়া হয়েছে।' বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনও একই তথ্য দিয়েছেন।

ক্যাম্প স্থগিত করার কারণ হিসেবে মোহাম্মদ কায়সার বলেন, 'যেহেতু আগামী নভেম্বরের এশিয়া কাপ স্থগিত হয়ে গেছে, তো আমরা ক্যাম্প চালু রাখছি না। এ ছাড়া এখানে একটা ঝুঁকিও তৈরি হয়েছে, যে কারণে ক্যাম্প বন্ধ থাকছে। যেহেতু নিকট ভবিষ্যতে কোনো সিরিজ বা টুর্নামেন্ট নেই, আপাতত তাড়া নেই আমাদের। সব ঠিক হওয়ার পরে নভেম্বরে আবার শুরু করব। মূলত এশিয়া কাপ না হওয়ার কারণেই ক্যাম্পটা আমরা স্থগিত করেছি।'

আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে পারে যুবাদের ক্যাম্প। যদিও বিষয়টি চূড়ান্ত নয়। মোহাম্মদ কায়সার বলেন, 'আমাদের বক্তব্য হচ্ছে, এশিয়া কাপের কারণেই মূলত ক্যাম্প স্থগিত করা হয়েছে। এশিয়া কাপ হলে আমরা চ্যালেঞ্জ নিয়েও ক্যাম্পটা চালিয়ে যেতাম। এই তিনজন ছাড়া বাকিদের নিয়ে ক্যাম্প চলতো। কিন্তু এখন এটার দরকার নেই আমাদের। কারণ আমাদের লক্ষ্য পিছিয়ে গেছে। সব ঠিকঠাক হলে আমাদের লক্ষ্য আছে আগামী মাসের ১০ নভেম্বর থেকে শুরু করার। এটা নিশ্চিত নয়, তবে এমনই পরিকল্পনা রয়েছে আমাদের।' 

২৮ জন ক্রিকেটারকে নিয়ে গত ১ অক্টোবর থেকে বিকেএসপিতে যুব দলের ক্যাম্প শুরু হয়। আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুব এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পটি শুরু করা হয়েছিল। কিন্তু আসরটি স্থগিত হওয়ায় এবং কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় ক্যাম্প চালিয়ে যাওয়ার ঝুঁকি নিচ্ছে না বিসিবি।  

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ দল / করোনা আক্রান্ত / বিকেএসপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাফুফে
  • ফুটবল থেকে বিকেএসপিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল বাফুফে
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net