Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
মুশফিক-তামিমদের বাসায় গিয়ে করোনা পরীক্ষা করবে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
18 August, 2020, 05:10 pm
Last modified: 18 August, 2020, 05:48 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

মুশফিক-তামিমদের বাসায় গিয়ে করোনা পরীক্ষা করবে বিসিবি

বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য যুবাদের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা বিসিবিতেই হচ্ছে। তবে মুশফিক-তামিমদের করোনা পরীক্ষা তাদের বাসায় গিয়ে করবে বিসিবি।
টিবিএস রিপোর্ট
18 August, 2020, 05:10 pm
Last modified: 18 August, 2020, 05:48 pm

করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না থামলেও দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সহসাই শুরু হচ্ছে না অনুশীলন। আপাতত একক অনুশীলনই চালিয়ে যাবেন ক্রিকেটাররা। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের আগে কয়েকদিন দলীয় অনুশীলন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে জাতীয় দল। এরআগে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করা হবে। দলে ডাক পাওয়া ক্রিকেটারদের তিন দফায় করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষা শুরু হবে ১৮ সেপ্টেম্বর। সব ক্রিকেটারের বাসায় গিয়ে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। 

করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর হোটেলে তোলা হবে বলে জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। হোটেলে থেকেই কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নেবেন ক্রিকেটাররা। দুই-তিন অনুশীলনের পর ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের (এইচপি) রওনা দেওয়ার কথা। 

মঙ্গলবার বিসিবিতে এক বৈঠকের পর আকরাম খান বলেন, 'আমি আগে যেভাবে বলেছি, সেরকমই আছে। তবে আজ কিছু জিনিসে পরিবর্তন হয়েছে, দুই চারদিন এদিক সেদিক হচ্ছে। ১৮ সেপ্টেম্বর আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করব। এরপর ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা-ভাবনা করেছি। ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলঙ্কা যাব।'

বিকল্প ব্যবস্থা রাখতে ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হবে বলে জানান আকরাম খান। তিনি বলেন, 'দল আমরা ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিব। কারণ সংখ্যাটা আমরা বাড়াব, ২০-২২ জন হবে। কোভিড যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। অনেক ঝুঁকি আছে, আমাদের অনেক বিকল্প রাখতে হবে।'

শ্রীলঙ্কা সফর নিশ্চিত হয়ে গেলেও কোয়ারেন্টিনসহ আরও কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি। আকরাম খান বলেন, 'এটা অনেক বড় সফর। কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে, সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। কোচরা এসে আবার এখানে কোয়ারেন্টিনে থাকবেন, এরপর অনুশীলন শুরু হবে। সবকিছু মিলিয়ে কঠিন। তারপরও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি, যেন কোনো ঝামেলায় না পড়ি।'

সর্বশেষ দলে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি নতুন কয়েকজনকে দলে রাখা হবে 'অপশন' হিসেবে। কারণ নিয়মিত কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তার বিকল্প প্রস্তুত রাখতে হবে। এ কারণেই ২০-২২ সদস্যের দল দেওয়া হবে। 

আকরাম খান বলেন, 'যেটা বললাম সংখ্যাটা বাড়াব, স্কোয়াডটা বড় হবে। এর মধ্যে সবশেষ যারা খেলেছে তারা তো থাকবেই। এ ছাড়া আমরা তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলব, সেখান থেকেও বাছাইয়ের সুযোগ থাকবে। শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচ খেলব ৩-৪ টা। সেখানেও নির্বাচকদের অপশন থাকবে। কিছু করার নেই, যেহেতু সবশেষ ৫-৬ মাস কোনো খেলা ছিল না।'

পুরোপুরি নিশ্চিত হতে তিন দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। এরআগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবেন দলের কোচিং স্টাফরা। ঢাকা ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন ডমিঙ্গে-ভেট্টরিরা। এরপর ক্রিকেটারদের সঙ্গে তাদেরও করোনা পরীক্ষা করা হবে সফরের আগে। শ্রীলঙ্কা গিয়েও করোনা পরীক্ষায় পাস করতে হবে জাতীয় দলকে। 

আকরাম খান বলেন, 'কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টিনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবে। কোয়ারেন্টিনে রাখতে হবে এবং বারবার টেস্ট হবে। ১৮, ২১ এবং যাওয়ার আগে আরেকবার টেস্ট করব। সেখানে গিয়েও টেস্ট হবে। যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে রাখতে হবে। এসব নিয়েই চিকিৎসকদের সাথে আলোচনা হচ্ছে।'

এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। পাশাপাশি তিনটি ওয়ানডে নাকি টি-টোয়েন্টি থাকবে, তা নিয়ে আলোচনা ছিল। বিসিবির ইচ্ছা ছিল টি-টোয়েন্টি খেলার। কিন্তু বিসিবির প্রস্তাবে রাজি হয়নি শ্রীলঙ্কা ক্রিকেট, 'এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু তারা বলছে তাদের এসএলপিএল আছে।'

স্বাস্থ্য নিরাপত্তা, সুযোগ-সুবিধা বিবেচনায় কলম্বোতে সিরিজ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আকরাম খান। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। আকরাম খান বলেন, 'সুযোগ-সুবিধার কথা চিন্তা করে কলম্বোতেই হবে মনে হয়। এখন অবশ্য চুড়ান্ত কিছু জানায়নি, হয়তো কলম্বোতেই হবে। হাসপাতাল, উন্নত চিকিৎসা এসব সুযো-সুবিধা ভালো ওখানে।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মুশফিকুর রহিম / জাতীয় দল / শ্রীলঙ্কা সফর / করোনা পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net