Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
03 February, 2021, 10:05 am
Last modified: 03 February, 2021, 03:53 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ

ভয় ছিল রাকিম কর্নওয়ালকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে ভালোভাবে খেলতে প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু কর্নওয়াল বিপদ হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের ইনিংসে ধস নামিয়েছেন আরেক ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
03 February, 2021, 10:05 am
Last modified: 03 February, 2021, 03:53 pm

ভয় ছিল রাকিম কর্নওয়ালকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে ভালোভাবে খেলতে প্রস্তুতিও নিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু কর্নওয়াল বিপদ হয়ে উঠতে পারেননি। বাংলাদেশের ইনিংসে ধস নামিয়েছেন ক্যারিবীয়দের আরেক স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাঁহাতি এই স্পিনারের সর্বশেষ শিকার মুশফিকুর রহিম। 

ওয়ারিক্যানের দারুণ একটি ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরছেন মুশফিক। ৬৯ বলে ৬টি চারে ৩৮ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। ৮০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।   

রিভিউ না নেওয়ার আক্ষেপ

দ্বিতীয় সেশন শেষে স্কোরে উইকেট সংখ্যা তিন-ই থাকতে পারতো। কিন্তু রিভিউ না নেওয়ায় সেটা হলো না। স্টাম্প মিস করা ডেলিভারিতেই জোরালো আবেদন করে উইকেট নিয়ে নিলেন জোমেল ওয়ারিক্যান। উইন্ডিজের এই স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নিয়েছেন ৫৯ রান করা বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। 

টিভি রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পেরও বেশ বাইরে দিয়ে বলটি চলে যাচ্ছে। নন স্ট্রাইকে থাকা মুশফিকুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলেও সাদমানকে রিভিউ নেওয়ার পরামর্শ দেননি তিনি। ৫৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। উইকেটে আছেন মুশফিক ও সাকিব আল হাসান।  

থামলেন অধিনায়ক

থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারলেন না মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ২৬ রান করে বিদায় নিয়েছেন। শুরু থেকেই জড়তা নিয়ে ব্যাটিং করা মুমিনুল উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে জন ক্যাম্পবেলের হাতে ক্যাচ দেন। ৫১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। উইকেটে আছেন হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাদমান ইসলাম ও মুশফিকুর রহিম।

সাদমানের হাফ সেঞ্চুরি, ১০০ ছাড়িয়ে বাংলাদেশ

ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ১১৮ রান। মুমিনুলের সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি খেলার পথে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। ১২৮ বলে ৬টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২০১৮ সালে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেন সাদমান।  

ভুল বোঝাবুঝিতে সর্বনাশ

শুরুতেই তামিম ইকবালকে হারানোর চাপ কাটিয়ে উঠেছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটসম্যানকেই উইকেটে থিতু দেখাচ্ছিল, রানচাকাও ঘুরছিল। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে ফিরে গেছেন শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫৮ বলে ২৫ রান করে বিদায় নেন। ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬৬ রান। সাদমান ৩২ ও মুমিনুল শূন্য রানে ব্যাটিং করছেন।   

শুরুতেই তামিমের বিদায়

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। উইন্ডিজ পেসার কেমার রোচের ভেতরে ঢোকা এক ডেলিভারি তামিমের প্যাড ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। 

প্রায় এক বছর পর টেস্ট খেলছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরলো মুমিনুল হকের দল।  

খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই পেসার খেলানোর সাহস দেখায়নি বাংলাদেশ। চার স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে নেমেছে ঘরের মাঠের দলটি। অদ্ভুত কারণে একাদশে জায়গা হয়নি টেস্টের নিয়মিত সদস্য আবু জায়েদ রাহির। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বাঁহাতি এই পেসার।  

সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। তামিম ইকবালের সঙ্গী হিসেবে ইনিংস উদ্বোধন করবেন সাদমান ইসলাম। দলে জায়গা হয়নি সাইফ হাসানের। একাদশের বাইরে থাকা বাকি ক্রিকেটাররা হলেন। মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net