Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭

খেলা

টিবিএস রিপোর্ট
23 July, 2021, 04:50 pm
Last modified: 23 July, 2021, 06:23 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৬৭

জীবন পেয়ে দারুণ এক ইনিংস খেললেন ওয়েসলে মাধেভেরে। পরে ডিওন মায়ার্স ও রায়ান বার্ল অনেকটা পথ এগিয়ে দেন দলকে।
টিবিএস রিপোর্ট
23 July, 2021, 04:50 pm
Last modified: 23 July, 2021, 06:23 pm

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা বাংলাদেশ বোলিং-ফিল্ডিংয়ে সেরা পারফরম্যান্স করতে পারেনি। এতে লক্ষ্যও ছোট থাকেনি। জীবন পেয়ে দারুণ এক ইনিংস খেললেন ওয়েসলে মাধেভেরে। পরে ডিওন মায়ার্স ও রায়ান বার্ল অনেকটা পথ এগিয়ে দেন দলকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৬৬ রান তুলেছে স্বাগতিকরা। 

৫৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন মাধেভেরে। এ ছাড়া রেজিস চাকাভা ১৪, মায়ার্স ২৬ ও বার্ল ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মাহেদী হাসান ও সাকিব আল হাসান।  

সাকিবের শিকার চাকাভা

আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছিলেন রেজিস চাকাভা। ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জিম্বাবুয়ের টপ অর্ডার এই ব্যাটসম্যান। দ্বিতীয় টি-টোয়েন্টি চাকাভাকে উইকেটে থিতু হতে দিলেন না সাকিব আল হাসান। 

৯ রান করা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ের রানের গতিতে লাগাম টানলেন সাকিব। ৭ ওভার শেষে ২ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৫৪ রান। ওয়েসলে মাধেভেরে ২৮ ও ডিওন মায়ার্স ৮ রানে ব্যাটিং করছেন। 

মারুমানিকে ফেরালেন মাহেদী

আগের ম্যাচে বল হাতে সময়টা ভালো যায়নি মাহেদী হাসানের, এক ওভারেই খরচা করেন ১৮ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শুরুটা ভালো ছিল না ডানহাতি এই অফ স্পিনারের। প্রথম বলে ছক্কার পর দ্বিতীয় বলে চার হজম করতে হয় তাকে। তবে ওভারটা দারুণভাবে শেষ করেছেন মাহেদী।

ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে টাডিওয়ানাশে মারুমানির স্টাস্প উপড়ে নিয়েছেন মাহেদী। ৩ ওভার শেষে ১ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২২ রান। ওয়েসলে মাধেভেরে ১৭ ও রেজিস চাকাভা ১ রানে ব্যাটিং করছেন। 

তৃতীয় ওভারে আরেকটি উইকেটের পতন হতে পারতো। কিন্তু তাসকিন আহমেদের বলে তোলা মাধেভেরের ক্যাচ নিতে পারেননি শরিফুল ইসলাম, মাহেদী হাসানের কেউ-ই। দুজনই এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত কেউ-ই বলে হাত রাখতে পারেননি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি / মাহেদী হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net