Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
মাথায় বলের আঘাতে মাঠ ছাড়লেন রাব্বি

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 November, 2021, 11:25 am
Last modified: 29 November, 2021, 11:35 am

Related News

  • মাথায় বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ
  • ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের
  • লড়াইয়ের পর ফিরলেন মুশফিক-রাব্বি, ফের বিপদে বাংলাদেশ
  • ‘বাংলাদেশ এখন বাইরেও যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাস রাখে’
  • অনন্য ডাবলে সোবার্স-বোথামদের চেয়েও দ্রুততম সাকিব

মাথায় বলের আঘাতে মাঠ ছাড়লেন রাব্বি

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু গতিতে পরাস্থ হন তিনি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 November, 2021, 11:25 am
Last modified: 29 November, 2021, 11:35 am

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের তৃতীয় বলেই মুশফিকুর রহিম ফিরে যান। এরপরও দলকে বিপদে পড়তে হয়নি। অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও লিটন কুমার দাসের ব্যাটে চাপ সামলে নেয় বাংলাদেশ। তাদের ব্যাটে লিড বেড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ছন্দপতনই হলো। মাথায় বলের আঘাতে মাঠ ছেড়েছেন রাব্বি, উইকেটে গেছেন মেহেদী হাসান মিরাজ। 

দীর্ঘ অপেক্ষা শেষে জাতীয় দলে অভিষেক হওয়া রাব্বির শুরুটা ভালো ছিল না। অভিষেক ইনিংসে ৪ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল। চাপ সামলে নেওয়ার পাশাপাশি রান তোলার কাজটিও করে যাচ্ছিলেন রাব্বি। সেখানে ছেদ পড়লো বলের আঘাতে। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাব্বি। কিন্তু গতিতে পরাস্থ হন তিনি, বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন বাংলাদেশের ফিজিও, বোঝার চেষ্টা করেন রাব্বির অবস্থা। শশ্রুষা শেষে কিছুক্ষণ পর আবার ব্যাটিং শুরু করেন রাব্বি। 

পরের ওভার করতে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এই ওভারে ৩ বলে খেলে ২ রান নেন রাব্বি। এরপরই অস্বস্তি বাড়ে তার। যে কারণে আর ব্যাটিং করতে পারেননি তিনি। এই ওভার শেষে মাঠ ছাড়েন দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান মেহেদী হাসান মিরাজ।

রাব্বির কেমন অবস্থা বা আর ব্যাটিং করতে পারবেন কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি। রাব্বি ব্যাটিং করতে না পারলে তার বদলি হিসেবে নেওয়া হতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। এমনই জানা গেছে বিসিবি সূত্রে।

Related Topics

টপ নিউজ

ইয়াসির আলী রাব্বি / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / মাথায় বলের আঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • মাথায় বলের আঘাতে হাসপাতালে মুস্তাফিজ
  • ইয়াসিরের চোটে টেস্টের দুয়ারও খুললো বিজয়ের
  • লড়াইয়ের পর ফিরলেন মুশফিক-রাব্বি, ফের বিপদে বাংলাদেশ
  • ‘বাংলাদেশ এখন বাইরেও যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাস রাখে’
  • অনন্য ডাবলে সোবার্স-বোথামদের চেয়েও দ্রুততম সাকিব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net