Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলছেন লঙ্কান মন্ত্রী

খেলা

টিবিএস ডেস্ক
14 September, 2020, 09:55 pm
Last modified: 14 September, 2020, 10:01 pm

Related News

  • বিদেশ থেকে আসা সবার জন্য সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল ভারত 
  • বন্দি জীবন থেকে মুক্ত নারী ক্রিকেটাররা
  • নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার ছোবল
  • নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে বাংলাদেশ, সুজন বলছেন, ‘কঠিন সময়’
  • প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রয়োজনে পাসপোর্ট আটকে রাখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলছেন লঙ্কান মন্ত্রী

কোয়ারেন্টিন ইস্যুতে যে বিসিবি-শ্রীলঙ্কা ক্রিকেটের মধ্যে অনেক দেন-দরবার চলছে, তা চোখে পড়েছে দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন তিনি।
টিবিএস ডেস্ক
14 September, 2020, 09:55 pm
Last modified: 14 September, 2020, 10:01 pm

শ্রীলঙ্কা ক্রিকেট বলছে ১৪ দিনের কোয়ারেন্টিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে রাজি নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে শ্রীলঙ্কা ক্রিকেট ১৪ দিনে অনড় থাকায় সফর না করার কথা জানিয়ে দিয়েছে বিসিবি। যে কারণে সিরিজটির ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

কোয়ারেন্টিন ইস্যুতে যে অনেক দেন-দরবার চলছে, তা চোখে পড়েছে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন তিনি। দেশের কোভিড টাস্কফোর্সের সঙ্গে কথা বলে বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্দেশনা দিয়েছেন তিনি। 

পুনর্বিবেচনার বিষয়টি একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন রাজাপাকসে। টুইটে তিনি লিখেছেন, 'আমরা সবাই জানি যে কোভিড-১৯ মহামারী এখনও বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান। এ অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তবে এই অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে বলেছি, কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা করে বিসিবির ব্যাপারটি পুনর্বিবেচনা করার জন্য।' 

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। আগামী ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। এই সফরে জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স দলকেও (এইচপি) নিয়ে যাওয়ার পরিকল্পনা বিসিবির। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৬৫ জনের বহর শ্রীলঙ্কায় যাওয়ার কথা। 

এ ছাড়া করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে তৃতীয় দিন থেকেই অনুশীলন করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। এভাবেই শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা হয় বিসিবির। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনামাফিক ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এ সময় অনুশীলন করা যাবে না, দল হতে হবে ৩০ জনের। এর বাইরে আরও কিছু শর্ত যোগ করেছে তারা।

শ্রীলঙ্কা ক্রিকেটের পাঠানো চিঠিতে এসব বিষয় দেখার পর সফর করার ব্যাপারে অনাগ্রহী হয়ে পড়েছে বিসিবি। সোমবার এক বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এমন শর্ত মেনে শ্রীলঙ্কায় সফর করা সম্ভব নয়। নিজেদের সিদ্ধান্তের কথা ইতোমধ্যে শ্রীলঙ্কাকে জানিয়েও দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজটির ভাগ্য।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / করোনা পরবর্তী ক্রিকেট / কোয়ারেন্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • বিদেশ থেকে আসা সবার জন্য সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল ভারত 
  • বন্দি জীবন থেকে মুক্ত নারী ক্রিকেটাররা
  • নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার ছোবল
  • নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে বাংলাদেশ, সুজন বলছেন, ‘কঠিন সময়’
  • প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রয়োজনে পাসপোর্ট আটকে রাখা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net