Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একাধিক নতুন মুখ, মিথুন-নাঈম বাদ

খেলা

টিবিএস রিপোর্ট
01 September, 2021, 10:45 pm
Last modified: 02 September, 2021, 01:09 am

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একাধিক নতুন মুখ, মিথুন-নাঈম বাদ

গতবার ১৭ জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলেও এবার ৭ জন বাড়ানো হয়েছে। তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা হয়েছে পাঁচজন ক্রিকেটারের। তামিম ইকবাল নেই টি-টোয়েন্টিতে, মাহমুদউল্লাহকে ফেরানো হয়নি টেস্টের চুক্তিতে।
টিবিএস রিপোর্ট
01 September, 2021, 10:45 pm
Last modified: 02 September, 2021, 01:09 am

অনেকদিন থেকে আলোচনায় থাকা কেন্দ্রীয় চুক্তি অবশেষে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এই চুক্তি চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছরের চুক্তির বাইরে থাকা সাকিব আল হাসান ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে। ফেরানো হয়েছে দারুণ ছন্দে থাকা ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। 

গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা মোহাম্মদ মিথুন বাদ পড়েছেন। শেষবার সব ফরম্যাটের চুক্তিতে রাখা হলেও এবার ডানহাতি এই ব্যাটসম্যানকে কোনো ফরম্যাটেই বিবেচনা করা হয়নি। মিথুন ছাড়াও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। গতবার লাল বলের চুক্তিতে ছিলেন তিনি।

গতবার ১৭ জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলেও এবার ৭ জন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে বেশ কয়েকজন নতুন মুখের। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, সাইফ হাসান ও শেখ মেহেদী হাসানের।

প্রথমবার চুক্তিতে জায়গা পাওয়া শরিফুল তিন ফরম্যাটেই আছেন। টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা হয়েছে নুরুল হাসান সোহানের। গতবারের চুক্তির বাইরে থাকা রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের এবারও জায়গা হয়নি। 

তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা হয়েছে পাঁচজন ক্রিকেটারের। তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় সংক্ষিপ্ততম এই ফরম্যাটের চুক্তিতে নেই তামিম ইকবাল, তাকে টেস্ট ও ওয়ানডের চুক্তিতে রাখা হয়েছে। মাহমুদউল্লাহ আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে।

গত বছরের চুক্তিতে প্রথমবারের মতো লাল ও সাদা বলের আলাদা চুক্তি করে বিসিবি। এবার তিন ফরম্যাটেই আলাদা করে চুক্তি করেছে দেশের ক্রিকেটর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু টেস্টের চুক্তিতে আছেন ছয়জন ক্রিকেটার।

তারা হলেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান ও ইবাদত হোসেন চৌধুরি। শুধু টি-টোয়েন্টিতে আছেন সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন। এবার রাখা হয়নি রুকি ক্যাটাগরি। 

চুক্তিতে জায়গা হয়েছে যাদের:  

তিন ফরম্যাটে আছেন যারা: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডেতে: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে: মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।

শুধু টেস্টে: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, এবাদত হোসেন।

শুধু টি-টোয়েন্টিতে: সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী।

বাদ পড়েছেন যারা: মোহাম্মদ মিথুন ও নাঈম হাসান। 

Related Topics

টপ নিউজ

বিসিবি / কেন্দ্রীয় চুক্তি / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net