Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিসিবির আয়োজনে সন্তুষ্ট উইন্ডিজের পর্যবেক্ষক দল

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2020, 08:00 pm
Last modified: 02 December, 2020, 08:08 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

বিসিবির আয়োজনে সন্তুষ্ট উইন্ডিজের পর্যবেক্ষক দল

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। আইসিসির ভবিষ্যত সূচি পরিকল্পনা অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে সিরিজেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।
টিবিএস রিপোর্ট
02 December, 2020, 08:00 pm
Last modified: 02 December, 2020, 08:08 pm
ওয়েস্ট ইন্ডিজের পর্যবেক্ষক দলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা। ছবি: বিসিবি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। এরআগে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে দুই সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই ভেন্যু মিরপুর ও চট্টগ্রাম, হোটেল, হাসপাতাল ও অনুশীলনের ভেন্যু পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।

নিরাপত্তা পর্যবেক্ষক দলের সদস্য দুজন হলেন ড. আকশাই মানসিং এবং পল স্লোওয়ে। আকসাই মানসিং আইসিসি এবং ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালকও তিনি। পল স্লোওয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, একাডেমি মাঠ ও ইনডোর ঘুরে দেখার পর বিসিবির করোনাভাইরাস প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানান উইন্ডিজ পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। 

আকসাই মানসিং বলেন, 'বিসিবি আমাদেরকে প্রোটোকল নিয়ে যে বর্ণনা দিয়েছে, সেগুলো অত্যন্ত গভীর চিন্তার পরিচয় দেয়। যেহেতু আমাদের আসার আগে তাদের তিনটি টুর্নামেন্ট হয়েছে এবং একটি হচ্ছে, সুতরাং তারা অভ্যস্ত। ঢাকা এবং চট্টগ্রামে আমরা যা দেখেছি, তা নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে সুযোগ-সুবিধা দারুণ, কোভিড প্রোটোকল অত্যন্ত স্পষ্ট এবং নিখুঁত।'

'যে হাসপাতাল এবং হোটেলগুলোয় আমরা গিয়েছি, সেগুলোর পরিবেশ ও কোভিড-১৯ এর জন্য সুপারিশ করা বিষয়গুলো আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, স্বাস্থ্যগত দিক থেকে আমরা খুবই খুশি। এখন আমাদেরকে আমাদের পর্যবেক্ষণগুলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড অফ ডাইরেক্টরসের কাছে উপস্থাপন করতে হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে, আমরা যা দেখেছি, তা বিশ্বের যেকোনো জায়গার আয়োজনের চেয়ে কম নয়। এখন পর্যন্ত আমরা খুবই খুশি।' যোগ করেন তিনি। 

কোয়ারেন্টিন ইস্যুতে মানসিং বলেন, 'কোয়ারেন্টিনের সময়সীমা এখনও নির্দিষ্ট নয়। কোভিড প্রোটোকল অনুযায়ী কমপক্ষে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। কারণ আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বাংলাদেশকে আক্রান্ত না করি। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন কোয়ারেন্টিনে থাকি। স্রেফ দিন নয়, তিনটি নেগেটিভ টেস্ট ফল আসতে হবে। বাংলাদেশে আসার আগে একটি নেগেটিভ টেস্ট হতে হবে। সে জন্যই সিরিজের নিশ্চিত তারিখ বলা যাচ্ছে না।'

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার পল স্লোওয়ে বলেন, 'আমাদের কাছে উপস্থাপন করা নিরাপত্তা পরিকল্পনা এবং করোনা প্রোটোকলগুলো খুবই সন্তোষজনক। পরিকল্পনাগুলো যেভাবে লেখা হয়েছে, সেভাবে প্রয়োগ করা হলে কোনো ধরনের অপ্রিয় ঘটনা ঘটবে না। আমি পুরো আয়োজন নিয়ে খুবই খুশি। এয়ারপোর্ট, হোটেল, প্র্যাকটিস ভেন্যু থেকে ম্যাচের ভেন্যু সবকিছু নিয়ে খুশি।'

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যত সূচি পরিকল্পনা অনুযায়ী তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে সিরিজেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / নিরাপত্তা পর্যবেক্ষক দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net