Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বিকালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
13 November, 2020, 11:35 am
Last modified: 13 November, 2020, 03:50 pm

Related News

  • নারীদের ফুটবল ম্যাচে বাধা, অন্তর্বর্তী সরকারের নিন্দা
  • নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
  • বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি জরুরি: নসরুল হামিদ
  • মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা
  • নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিকালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নেপাল নামটি শুনলে অস্বস্তিতেই পড়ে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সর্বশেষ দুই ম্যাচে দলটির বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়েন জামাল-জীবনরা। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল পর্যায়েও দলটির বিপক্ষে ভরাডুবি হয় বাংলাদেশের।
টিবিএস রিপোর্ট
13 November, 2020, 11:35 am
Last modified: 13 November, 2020, 03:50 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন খেলার বাইরে ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্যক্তিগতভাবে ফিটনেস ও অনুশীলন চালিয়ে গেছেন ফুটবলাররা। দীর্ঘ বিরতির পর গত ২৪ অক্টোবর থেকে দলীয় অনুশীলন শুরু হয়। ম্যাচ খেলার সুযোগও হয়েছে জামাল ভুঁইয়াদের। প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার পর্বেই এমন এক প্রতিপক্ষ মিলেছে, যাদের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। 

নেপাল, এই দলটির নামটি শুনলে অস্বস্তিতেই পড়ে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সর্বশেষ দুই ম্যাচে দলটির বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়েন জামাল-জীবনরা। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল পর্যায়েও দলটির বিপক্ষে ভরাডুবি হয় বাংলাদেশের। সব মিলিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত জামালরা। 

আজ বিকাল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে প্রতিশোধের প্রথম পর্বটা সারতে চায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। 

সর্বশেষ তিন হারের কথা ভালোভাবেই মনে আছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার। কিছুদিন আগে জানিয়েছিলেন, এবার আর কোনোভাবেই হারা যাবে না। এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক প্রুতিশ্রুতি দিয়েছেন জয়ে ফেরার। 

দলের ফিটনেসের সমস্যাকে জয় করে নেপাল বাধা পার হতে চান জামাল, 'লম্বা সময় পর নেপালের বিপক্ষে আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলব। আমরা শতভাগ ফিট নই কিন্তু আমরা গত তিন সপ্তাহ অনুশীলন করছি। আশা করছি, এ ম্যাচটি আমরা জিতব।'

'সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলার জন্য ফিট হয়ে ওঠা। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি জিততে চাই। সবাই ম্যাচ জিততে চায়। আমরা নেপালের কাছে তিন ম্যাচ হেরেছি, সেটা আমার মাথায় আছে এবং আমি ম্যাচটা জিততে চাই।' যোগ করেন জামাল।

নেপালের বিপক্ষে ম্যাচ দুটি ছিল ফুটবল ফেরানোর অংশ হিসেবে। কিন্তু কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রিলিমিনারি ম্যাচের সূচি চূড়ান্ত হওয়ায় ভাবনায় পরিবর্তন এসেছে বাংলাদেশের। ম্যাচ দুটিকে কাতারের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে নিচ্ছে বাংলাদেশ। 

জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলেছেন, 'কাতার ম্যাচের জন্য আমাদেরকে ২৩ বা ২৫ জন খেলোয়াড় প্রস্তুত করতে হবে। এখন আমরা দুটি ম্যাচ খেলব এবং কিছু খেলোয়াড় খেলার সময় পাবে। কাতারের বিপক্ষে ম্যাচের আগে আমাদের আরও দুটি ম্যাচ দরকার। তাহলে গুছিয়ে নেওয়ার জন্য চারটি ম্যাচ হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেপাল / ফুটবল ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • নারীদের ফুটবল ম্যাচে বাধা, অন্তর্বর্তী সরকারের নিন্দা
  • নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
  • বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি জরুরি: নসরুল হামিদ
  • মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা
  • নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net