Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু ২৪ অক্টোবর

খেলা

টিবিএস রিপোর্ট
12 August, 2020, 06:50 pm
Last modified: 12 August, 2020, 06:56 pm

Related News

  • ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে জামালদের অনুশীলন ক্যাম্প
  • রক্ত, চক্ষু পরীক্ষা ও ইসিজি করিয়ে প্রথম দিন কাটলো ক্রিকেটারদের
  • ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল দুবাই যাবে বাংলাদেশ
  • প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান
  • টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু ২৪ অক্টোবর

এক মাস সময় হাতে নিয়ে শ্রীলঙ্কায় যাবে জাতীয় দল ও এইচপি দল। শ্রীলঙ্কা পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দুই দলকে।
টিবিএস রিপোর্ট
12 August, 2020, 06:50 pm
Last modified: 12 August, 2020, 06:56 pm

করোনাভাইরাসের কারণে লম্বা বিরতি শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ইংলিশরা। বর্তমানে চলছে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ। অন্যান্য দেশগুলোও ক্রিকেট ফেরানোর চেষ্টায়। বাংলাদেশও একই পথে হাঁটছে। শ্রীলঙ্কা সফর দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্তই হয়ে আছে। বাকি শুধু ফরম্যাট ও সূচি ঠিক করা। তবে এর মাঝেই সফর সূচি ও খেলার শুরুর দিনক্ষণ অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ জাতীয় দল। সঙ্গী হবে হাই পারফরম্যান্স দলও (এইচপি)।

২৩ সেপ্টেম্বর গেলেও বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে অক্টোবরের শেষ দিকে। ২৪ অক্টোবর মাঠে গড়াতে পারে প্রথম টেস্ট। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। তবে তিন টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে নাকি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে, এটা এখনও চূড়ন্ত হয়নি। 

বুধবার বিসিবিতে এক সভা শেষে আকরাম খান বলেন, 'আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। করোনা পরীক্ষা, খেলোয়াড়দের নিয়ে কীভাবে ক্যাম্পটা শুরু করব, এসব নিয়ে খুব ভালো পরিকল্পনা করেছি। এরপর আলোচনা করেছি, আমরা কতদিন দেশে অনুশীলন করব আর কতদিন সেখানে শ্রীলঙ্কায়।'

'সেখানে গিয়ে অনুশীলন করব, এটা মোটামুটি একটা নিশ্চিত করেছি আমরা। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা দেশে ১০-১২ দিন অনুশীলন করে তারপর এইচপি টিমকে নিয়ে শ্রীলঙ্কা যাব। তারপর সেখানে আমরা ২০-২৫ দিন একসঙ্গে অনুশীলন করব। অক্টোবরের ২৪ তারিখ থেকে আমাদের খেলা আছে।'

এক মাস সময় হাতে নিয়ে শ্রীলঙ্কায় যাবে জাতীয় দল ও এইচপি দল। শ্রীলঙ্কা পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দুই দলকে। এরপর দুই সপ্তাহ অনুশীলন করে আসল লড়াই শুরু করবে তারা।

সফরের ব্যাপারে এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'যাওয়ার তারিখটা এখন হয়তো একটু এদিক-ওদিক হতে পারে। সেপ্টেম্বরের ২৩ তারিখ যাওয়ার কথা রয়েছে। জাতীয় দলের সঙ্গে এইচপি দলও সফর করবে। এমনিতেও এইচপির শ্রীলঙ্কা সফর ছিল। যেহেতু সেখানে কোভিডের সংক্রমণটা একটু ভালো, তাই আমরা মনে করছি শ্রীলঙ্কায় সফর করলে জাতীয় দলের জন্যও ভালো হচ্ছে। অনুশীলন ম্যাচগুলো আমরা জাতীয় দলের জন্য দিতে পারব।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / এইচপি ইউনিট / অনুশীলন ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে জামালদের অনুশীলন ক্যাম্প
  • রক্ত, চক্ষু পরীক্ষা ও ইসিজি করিয়ে প্রথম দিন কাটলো ক্রিকেটারদের
  • ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল দুবাই যাবে বাংলাদেশ
  • প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান
  • টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net