Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বাংলাদেশের কাছে এখন অন্ধকারই ‘ভালো’

খেলা

টিবিএস রিপোর্ট
02 May, 2021, 06:15 pm
Last modified: 02 May, 2021, 06:23 pm

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা

বাংলাদেশের কাছে এখন অন্ধকারই ‘ভালো’

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে কোণঠাসা অবস্থায় আছে বাংলাদেশ। কেবল প্রকৃতির বাগড়াই বাঁচিয়ে দিতে পারে বাংলাদেশকে।
টিবিএস রিপোর্ট
02 May, 2021, 06:15 pm
Last modified: 02 May, 2021, 06:23 pm
চতুর্থ দিন শেষে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছাড়ছেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান মিরাজ-লিটন। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

গিয়ে থাকা দলের ফুটবুলাররা কালক্ষেপণে বেশ পটু। সুযোগ পেলেই বল এদিক-সেদিকে পাঠিয়ে সময় নষ্ট করেন তারা। তবে ফুটবল ম্যাচে সময় নষ্ট হলে দেওয়া হয় বাড়তি সময়ও। ক্রিকেটে সময় নষ্ট করার তেমন সুযোগ না থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা সেটা করতে পারছেন না। তবে বৈরী আবহাওয়ার কারণে অন্ধকার হয়ে আসা পরিবেশ নিশ্চয়ই মনে ধরছে তাদের!

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কোণঠাসা অবস্থায় আছে বাংলাদেশ। কেবল প্রকৃতির বাগড়াই বাঁচিয়ে দিতে পারে বাংলাদেশকে। প্রকৃতির সুবিধা অবশ্য ইতোমেধ্য পেয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষে আলোর স্বল্পতার কারণে আগেই খেলা শেষ হয়। এতে জয়ের সন্ধানে থাকা শ্রীলঙ্কার আক্ষেপ কাজ করলেও বাংলাদেশ নিশ্চয়ই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে। 

৪৩৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, পরের ব্যাটসম্যানরাও নিতে পারেননি দলের দায়িত্ব। ৪৮ ওভারে ১৭৭ রান তুলতেই ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। আউট হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তামিম ২৪, সাইফ ৩৪, শান্ত ২৬, মুমিনুল ৩২ ও মুশফিক ৪০ রান করেন। 

৫ উইকেট নিয়ে বাংলাদেশের চতুর্থ দিন শেষ করতে পারার পেছনে অবদান আছে বৈরী আবহাওয়ারও। আলো স্বল্পতার কারণে ১২ ওভার আগেই দিনের খেলা শেষ করার ঘোষণা দেন আম্পায়ার। না হলে আরও দুই-একটি উইকেট হারাতে পারতো মুমিনুল হকের দল। 

বাংলাদেশের চ্যালেঞ্জ এখনও বেশ বড়। জিততে হলে করতে হবে আরও ২৬০ রান। হাতে আছে ৫ উইকেট। ৫ উইকেটে এই রান তোলা বা পঞ্চম দিন পার করে টেস্ট ম্যাচটি ড্র করা বাংলাদেশের জন্য খুবই কঠিন কাজ। চতুর্থ দিনশেষে লিটন কুমার দাস অপরাজিত আছেন ১৪ রানে, মেহেদী হাসান মিরাজ ৪ রানে। 

বাকি ৫ ব্যাটসম্যানের মধ্যে এই দুজনই কেবল ব্যাট চালাতে জানেন। সেদিক থেকে মাত্র দুজন ব্যাটসম্যান হাতে আছে বাংলাদেশের। সব মিলিয়ে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পঞ্চম দিনের সকাল বা দুপুরের মধ্যেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলে। ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ও সাইফ হাসান একটি করে উইকেট পান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ
  • লিডের পাহাড় গড়েও ব্যাটিং ছাড়ল না শ্রীলঙ্কা

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net