Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ম্যাচে খেলবেন কোহলি-ধাওয়ানরা!

খেলা

শান্ত মাহমুদ
21 February, 2020, 08:25 pm
Last modified: 21 February, 2020, 08:39 pm

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ম্যাচে খেলবেন কোহলি-ধাওয়ানরা!

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এই দুটি ম্যাচে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন বিশ্বের নামিদামি ক্রিকেটাররা।
শান্ত মাহমুদ
21 February, 2020, 08:25 pm
Last modified: 21 February, 2020, 08:39 pm

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মার্চে মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এই দুটি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলবেন ভারতের চার তারকা ক্রিকেটার।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক খবরে বলেছে, এশিয়া একাদশের হয়ে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কুলদ্বীপ যাদব।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের খবরে জানিয়েছে, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি খেলোয়াড়দের প্রাপ্যতা যাচাই করে বিসিবি বরাবর ভারতের এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে।

যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পরিস্কার কোনো তথ্য পাওয়া যায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে চূড়ান্ত কিছু না হলে আমরা কারও নামই প্রকাশ করতে পারব না। তারা হয়তো তাদের দায়িত্বে বলেছে। আমাদের রেফারেন্সে কিছু বলার কথা নয়।’

তবে কোহলি-ধাওয়ানরা যে আসবেন না, এ জাতীয় কোনো কথা বলেননি তিনি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের একটা প্রক্রিয়া আছে। আরও সময় লাগবে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। সাইন, সিলড ডকুমেন্ট ছাড়া কথা বলা ঠিক হবে না। একটা বললাম, পরে হলো না, সেটা ঠিক হবে না। খেলোয়াড়দের অ্যাভেলিবিলিটির ব্যাপারটা সেনসিটিভ।’

বিসিবির প্রধান নির্বাহীর কথায় মনে হয়েছে, বিরাট কোহলিদের আসার ব্যাপারটি প্রক্রিয়াধীন। তবে সেটা এখনই জানাতে চায় না বিসিবি। তিনি বলেন, ‘একটা খেলোয়াড় কনফার্ম হলো কিন্তু দেখা গেল ইনজুরড হয়ে গেল। এ রকম তো অনেকেই কনফার্ম হয়েছে, কথা হচ্ছে। এর মধ্যে আবার দুই-একজন বাদও হয়ে যাচ্ছে। এটা খেলার আগ মুহূর্তে বলাটা ভালো হবে। সাইন এন্ড সিলড ডুকমেন্টের পাশাপাশি এখানে খেলোয়াড়দের ইনজুরিও বিষয়টি বিবেচনায় থাকে।’

পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়েরও এশিয়া একাদশের হয়ে খেলার কথা শোনা গেছে। কিন্তু বিসিসিআইয়ের সদস্য সচিব জয়েশ জর্জ জানিয়েছেন এমনটি হচ্ছে না। তিনি বলেন, ‘এশিয়া একাদশে পাকিস্তানের কোনো খেলোয়াড় থাকবে না, এই বিষয়টি নিয়ে আমরা সতর্ক আছি। বার্তাটি হচ্ছে, দুই দেশ থেকে একসঙ্গে ক্রিকেটার যাওয়ার প্রশ্নই আসে না।’

আগামী মাসের তৃতীয় সপ্তাহে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এই ম্যাচ দুটি ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে।  

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / বিরাট কোহলি / শিখর ধাওয়ান / মুজিব বর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net