Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
‘যুগের অধিনায়ক’ বলে বিশ্বকাপ জয়ের পর মেসিকে উষ্ণ অভিনন্দন রোনালদোর

টিবিএস ডেস্ক
19 December, 2022, 09:40 pm
Last modified: 19 December, 2022, 09:41 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

‘যুগের অধিনায়ক’ বলে বিশ্বকাপ জয়ের পর মেসিকে উষ্ণ অভিনন্দন রোনালদোর

ফুটবল বিশ্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা - এই দল দুটি প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলিয়ানরা মেসির হাতে শিরোপা দেখে খুশি বলেও জানান ২০০২ সালে বিশ্বকাপ জয়ী রোনালদো।
টিবিএস ডেস্ক
19 December, 2022, 09:40 pm
Last modified: 19 December, 2022, 09:41 pm
লিওনেল মেসি এবং রোনালদো নাজারিও। ছবি: সংগৃহীত।

দুর্দান্ত এক ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শিরোপা হাতে উঠেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। কোটি ভক্ত থেকে সাবেক ফুটবলার, চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই দলের পাশাপাশি আলাদা করে প্রশংসায় ভাসাচ্ছেন ম্যাচের নায়ক মেসিকে।

এই ফুটবল জাদুকরকে সবার আগে অভিনন্দন জানিয়েছেন তার ক্লাব সতীর্থ নেইমার। এছাড়াও ব্রাজিলের আরেক তারকা, বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও মেসিকে অভিনন্দন জানাতে ভোলেননি। খবর এনডিটিভির।

ফুটবল বিশ্বে ব্রাজিল এবং আর্জেন্টিনা - এই দল দুটি প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলিয়ানরা মেসির হাতে শিরোপা দেখে খুশি বলেও জানান ২০০২ সালে বিশ্বকাপ জয়ী রোনালদো।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক উষ্ণ অভিবাদন বার্তা দেন রোনালদো। মেসি গুণগান করে তিনি টুইট করেন, 'তার ফুটবল খেলার ধরন যে কোনো প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলতে পারে।'

O futebol deste cara joga pra escanteio qualquer rivalidade. Vi muito brasileiro - e gente do mundo inteiro - torcendo pelo Messi nesta final eletrizante. Uma despedida à altura do gênio que, muito além de craque da Copa, capitaneou uma era.

Parabéns, Messi! pic.twitter.com/djwuKJzexa— Ronaldo Nazário (@Ronaldo) December 18, 2022

আলবিসেলেস্তেদের জয়ে ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাস নিয়ে তিনি বলেন, 'আমি দেখেছি, উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে সারা বিশ্ববাসীর পাশাপাশি অসংখ্য ব্রাজিলিয়ানও মেসিকে সমর্থন করেছেন।'

"পুরো একটি যুগের অধিনায়ক তিনি। 'বিশ্বকাপ তারকা' খেতাবকেও ছাড়িয়ে যাওয়া এই ফুটবলারের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত বিদায় সংবর্ধনা। অভিনন্দন, মেসি," শেষে যোগ করেন তিনি।

২০১৪ সালে বিশ্বকাপের অভিজ্ঞতা মেসির জন্য ছিল তিক্ত এবং বেদনাদায়ক। ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ ট্রফি অধরাই রয়ে যায় এই ফুটবল জাদুকরের। কিন্তু শেষমেষ ৩৫ বছর বয়সে এসে তার পঞ্চম এবং শেষ বিশ্বকাপে দেশকে শিরোপা উপহার দিয়েই ছাড়লেন তিনি।

Related Topics

টপ নিউজ

রোনালদো নাজারিও / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / চ্যাম্পিয়ন আর্জেন্টিনা / লিওনেল মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net