Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
গোল্ডেন বলের ‘অভিশাপ’ কাটিয়ে উঠলেন মেসি 

টিবিএস ডেস্ক
19 December, 2022, 06:05 pm
Last modified: 19 December, 2022, 06:20 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

গোল্ডেন বলের ‘অভিশাপ’ কাটিয়ে উঠলেন মেসি 

এবারের টুর্নামেন্ট বাদে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে দেখা গেছে, বিজয়ী দল অর্থাৎ বিশ্বচ্যাম্পিয়নদের গোল্ডেন বল জোটেনি। বরাবরই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্সআপ কিংবা অন্য দলের কেউ।
টিবিএস ডেস্ক
19 December, 2022, 06:05 pm
Last modified: 19 December, 2022, 06:20 pm
গোল্ডেন বল হাতে মেসি। ছবি: সংগৃহীত।

৩৬টি বছর! দীর্ঘ তিন যুগ পেরিয়ে অবশেষে বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার হাতে উঠেছে। আলবিসেলেস্তেদের জার্সিতে আরেকটি তারকা যুক্ত করলেন মেসি-দি মারিয়ারা।

এবারের আসরে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ফুটবল জাদুকর মেসি। তবে চমৎকার এসব নতুন রেকর্ডের ভিড়ে চাপা পড়ে যাচ্ছে গোল্ডেন বলের 'অভিশাপের' কথা। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় মেসি কাটিয়ে উঠেছেন এই অভিশাপ। কীভাবে?

পুরো টুর্নামেন্টে যে ফুটবলার সবচেয়ে বেশি ভালো খেলবেন তার হাতেই ওঠে সোনালী বল। এবারের টুর্নামেন্ট বাদে সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে দেখা গেছে, বিজয়ী দল অর্থাৎ বিশ্বচ্যাম্পিয়নদের গোল্ডেন বল জোটেনি। বরাবরই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্সআপ কিংবা অন্য দলের কেউ। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

রবিবার লুসাইল স্টেডিয়ামের জমকালো ফাইনাল ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলের এই খরা কাটালেন লিওনেল মেসি, যে খরা কিনা চলে আসছিল ১৯৯৮ সালে অনুষ্ঠিত ফ্রান্স বিশ্বকাপ থেকে। চলুন দেখে নেওয়া যাক, সে বছরগুলোতে কোন দলের ফুটবলারের হাতে ধরা দিয়েছিল গোল্ডেন বল।

ফ্রান্স বিশ্বকাপ ১৯৯৮ - রোনালদো

ফ্রাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পরেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিলের রোনালদো। সেবছর সাতটি ম্যাচে আটটি গোল করেন তিনি, যা ছিল এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোল। আর যৌথভাবে প্রথম স্থানে ছিলেন ফোন্টেইন এবং গার্ড মুলার।

দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপ ২০০২ - অলিভার কান

২০০২ সালের ফুটবল বিশ্বকাপ বিতর্কের জন্ম দিয়েছিল। পুরো টুর্নামেন্টে দারুণ কয়েকটি সেভ দেওয়ায় গোল্ডেন বল জেতেন অলিভার কান। কিন্তু ফাইনাল ম্যাচে ব্রাজিলের রোনালদোই সবাইকে মুগ্ধ করতে পেরেছিলেন।

জার্মানি বিশ্বকাপ ২০০৬ - জিনেদিন জিদান

২০০৬ সালের এই আসরে জিনেদিন জিদানের হাতে গোল্ডেন বল ওঠায়, এই নিয়ে টানা তিনবার প্রথম রানার্সআপ দলের কোনো খেলোয়াড়ের কাছে এই বল উঠেছিল। সেবছর ইতালির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে শোচনীয়ভাবে হারে ফ্রান্স। রানার্সআপ দলের হয়েও ২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন ফ্রান্সের ফুটবলার জিনেদিন জিদান।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০ - দিয়েগো ফরলান

চ্যাম্পিয়নদের গোল্ডেন বুটের এই খরা ২০১০-এ এসেও অব্যাহত রয়ে যায়। তবে এ বছরটা একটু ব্যতিক্রম ছিল। কারণ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ কেউই গোল্ডেন বল জেতেনি। টুর্নামেন্টটির সেরা খেলোয়াড় খেতাব জিতে নেন চতুর্থ স্থান অধিকারী উরুগুয়ের দিয়েগো ফরলান। এ আসরে পাঁচটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি।

ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ - লিওনেল মেসি

এখনো পর্যন্ত বোধহয় এটিই ছিল মেসির ক্যারিয়ারে সবচেয়ে করুণ পরাজয়। ২০১৪ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলেছিলেন মেসি। কাপ নেওয়ার দ্বারপ্রান্তে থেকেও বিশ্বকাপ ট্রফি ছিটকে যায় ফুটবলের এই জাদুকরের হাত থেকে। ১-০ গোলে জার্মানি চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। তবে টুর্নামেন্টের সবচেয়ে ভালো ফুটবলার হিসেবে গোল্ডেন বল জেতেন মেসি।

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ - লুকা মদ্রিচ

এমবাপ্পে, পোগবা, গ্রিজম্যান - সবাই দুর্দান্ত খেলেছিলেন এ আসরে। কাপও উঠেছিল ফ্রান্সের ঘরেই। কিন্তু পুরো টুর্নামেন্টে অভূতপূর্বভাবে ভালো খেলায় গোল্ডেন বল যায় ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের কাছে।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / ফুটবল জাদুকর মেসি / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন / গোল্ডেন বল / সেরা খেলোয়াড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net