Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
২৩ বছর বয়সী এমবাপ্পে যেন ২৩ বছর বয়সী মেসির মতোই অপ্রতিরোধ্য 

টিবিএস ডেস্ক
18 December, 2022, 06:45 pm
Last modified: 18 December, 2022, 06:47 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

২৩ বছর বয়সী এমবাপ্পে যেন ২৩ বছর বয়সী মেসির মতোই অপ্রতিরোধ্য 

জাতীয় দলে মেসি, এমবাপ্পে দুজনেরই অভিষেক ১৭ বছর বয়সে। অভিষেকের পরের ছয় বছরে মেসি করেছেন অনন্য সব রেকর্ড; ফুটবল বিশ্বকে জানান দিয়েছেন নিজ যোগ্যতার। তবে সংখ্যার হিসাবে ২৩ বছর বয়সী মেসির অনেক পারফরম্যান্সই যেন এমবাপ্পেকে ছুঁতে পারছে না।
টিবিএস ডেস্ক
18 December, 2022, 06:45 pm
Last modified: 18 December, 2022, 06:47 pm
ছবি: দ্য গার্ডিয়ান

কাতার বিশ্বকাপের ফাইনালে আজ (রবিবার) রাত ৯ টায় মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের এ মাহেন্দ্রক্ষণে সবচেয়ে বেশি আলোচনায় দুই দলের দুই তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। 

যদিও এই দুই তারকার ক্যারিয়ার শুরু দুই ভিন্ন সময়ে, তবুও এমবাপ্পের অসাধারণ সব পারফরম্যান্স যেন ইতিমধ্যেই কিংবদন্তি বনে যাওয়া মেসির সঙ্গে তাকে আলোচনায় আনতে বাধ্য করছে। বর্তমানে এমবাপ্পের বয়স মাত্র ২৩ বছর হওয়ায় ২৩ বছর বয়সী মেসির সাথেও অনেক ভক্ত এমবাপ্পেকে তুলনা করছেন। আর কাতার বিশ্বকাপের ফাইনালের আগে দুই তারকার ২৩ বছর বয়সের তুলনায় দেখা যাচ্ছে চমৎকার সব পরিসংখ্যান। 

১৯৯৮ সালে জন্মগ্রহণ করা ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পের অভিষেক হয়েছিল ২০১৫ সালে মাত্র সতেরো বছর বয়সে। লীগ ওয়ানে ওই অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ পিএসজির তারকাকে। সেই থেকে শুরু করে আজ অবধি এমবাপ্পে যেন অপ্রতিরোধ্য। মাত্র ২৩ বছর বয়সে এমবাপ্পে যখন নিজের দেশের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলবেন তখন তার ক্যারিয়ারে ম্যাচের সংখ্যা ৩০২ টি।

৩০২ ম্যাচে ২২২টি গোল করে এমবাপ্পে যেন রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছেন। শুধু গোল নয়, অ্যাসিস্ট করার ক্ষেত্রেও পিছিয়ে নেই পিএসজির এ তারকা। ৩০২ ম্যাচে গোলের পাশাপাশি ১১১টি এসিস্ট করেছেন এমবাপ্পে।

এখন যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে তাই ক্লাব ফুটবলের কথা বাদ দিয়ে যদি নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানও যদি টানা হয় তবেও দেখা যায়, মাত্র ২৩ বছর বয়সেই দেশের হয়ে ৬৩ ম্যাচে ৩৩ গোল করার অনন্য কীর্তি গড়েছেন এমবাপ্পে। 

এবার ১৯৮৭ সালে জন্ম নেওয়া মেসির ২৩ বছর বয়সের সময়কার পরিসংখ্যান দেখা যাক। মেসি ঠিক এমবাপ্পের মতোই মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে নিজের প্রথম ম্যাচ খেলেন। আর এর পরের ছয় বছরে মেসিও করেছেন অনন্য সব রেকর্ড; ফুটবল বিশ্বকে জানান দিয়েছেন নিজ যোগ্যতার। তবে সংখ্যার হিসেবে মেসির অনেক পারফরম্যান্সই যেন এমবাপ্পেকে ছুঁতে পারছে না। 

২৩ বছর বয়সে মেসি খেলেছিলেন ২৬৯ ম্যাচ; গোল করেছিলেন ১০৮ টি। ম্যাচ ও গোলসংখ্যা দুটিই এমবাপ্পের তুলনায় কম। কিন্তু তৎকালীন সময়ে ফুটবল বিশ্বে মেসির ফুটবল জাদুর প্রমাণ মেলে মাত্র ২৩ বছর বয়সেই দুই দুইটি ব্যালন ডিঅর জেতার পরিসংখ্যান থেকে। অন্যদিকে এমবাপ্পে ২৩ বছর বয়সে এখনো একটিও ব্যালন ডিঅরের দেখা পাননি। 

ক্লাব ফুটবলে পরিসংখ্যান যা-ই হোক না কেন, আন্তর্জাতিক ফুটবলে ২৩ বছর বয়সী মেসির থেকে ২৩ বছর বয়সে নিঃসন্দেহে এগিয়ে এমবাপ্পে। মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে ২৩ বছর বয়সে ৫৭ ম্যাচে গোল করেছিলেন মাত্র ১৭ টি, যা এমবাপ্পের তুলনায় কম। এছাড়াও শুধু ২৩ বছর বয়সেই নয়, বর্তমানে ৩৫ বছর বয়সেও মেসি খুঁজে বেড়াচ্ছেন অধরা বিশ্বকাপ ট্রফিটিকে। অন্যদিকে এমবাপ্পে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মাত্র ২০ বছর বয়সে। আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পের রয়েছে দ্বিতীয় বিশ্বকাপ জেতার সুযোগ।

রেকর্ড সাতটি ব্যালন ডিঅর ও গোল্ডেন বুট ছাড়াও অসংখ্য ব্যক্তিগত অর্জন রয়েছে মেসির। তবে দলগত অর্জনে মেসির ২০২১ কোপা জয়ের স্মৃতিই এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। আর তাই কাতার বিশ্বকাপে এমবাপ্পেদের হারিয়ে ফাইনালে জয় পেলে মেসি নিঃসন্দেহে স্থান পাবেন পেলে, ম্যারাডোনার মতো ফুটবল কিংবদন্তিদের কাতারে। অন্যদিকে চলতি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে যদি ফ্রান্স জিতে যায় তবে ২৩ বছর বয়সেই এমবাপ্পের কাছে থাকবে দুই দুইটি বিশ্বকাপ শিরোপা। 

Related Topics

খেলা / টপ নিউজ

মেসি / এমবাপ্পে / ফুটবল বিশ্বকাপ ২০২২ / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net