Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বেনজেমা কি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছেন? 

টিবিএস ডেস্ক
15 December, 2022, 03:25 pm
Last modified: 15 December, 2022, 03:28 pm

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

বেনজেমা কি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছেন? 

এবারের বিশ্বকাপ আসর শুরুর আগেই বেনজেমা ইনজুরিতে আক্রান্ত হলেও তাকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। আর তাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বেনজেমাকে মাঠে দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। 
টিবিএস ডেস্ক
15 December, 2022, 03:25 pm
Last modified: 15 December, 2022, 03:28 pm
ছবি- পিএ

কাতার বিশ্বকাপ শুরু আগে উরুর ইনজুরিতে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। তার ইনজুরির পর ফ্রান্স শিবির ধরেই নিয়েছিল বেনজেমাকে ছাড়াই তাদের বিশ্বকাপ মিশন শেষ করতে হবে। কিন্তু না, উরুর ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠেছেন বেনজেমা। গুঞ্জন শোনা যাচ্ছে, দলের চাহিদা অনুযায়ী আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।  

বৃহস্পতিবার স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত এক সংবাদে বলা হয়, দলের সাথে পুনরায় যোগ দেওয়ার পর বেনজেমা গত সপ্তাহ থেকে নিয়মিত ট্রেনিং করছেন। ইনজুরি কাটিয়ে অনুশীলনের সময় বেনজেমা ফিটনেস সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হননি। 

এবারের বিশ্বকাপ আসর শুরুর আগেই বেনজেমা ইনজুরিতে আক্রান্ত হলেও তাকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। আর তাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বেনজেমাকে মাঠে দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। 

বেনজেমা ছাড়াও বিশ্বকাপ শুরুর পূর্বে ইনজুরিতে পড়ে পগবা, কান্তে, কিম্বেপে ও এনকুকুর মতো তারকা ফুটবলারদের হারিয়ে অনেকটা ব্যাকফুটে ছিল ফ্রান্স। তবে কোচ দিদিয়ের দেশ্যমের দৃঢ়তা ও বিচক্ষণতার কারণে তারকা ফুটবলারদের ছাড়াই আসরজুড়ে দারুণ খেলেছে ফ্রান্স। টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপ ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের সহজ জয়ের পর ফাইনালে বেনজেমার প্রত্যাবর্তনের সম্ভবনা সম্পর্কে কোচ দিদিয়েকে জিজ্ঞাসা করেন সাংবাদিকেরা। এ প্রশ্নের জবাবে অল্প বিরতি নিয়ে রহস্যজনক ভঙ্গিতে কোচ বলেন, "আমি এই প্রশ্নটির উত্তর দিতে চাই না। আমাকে ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্নটি করুন।"  

আসর শুরু আগে ইনজুরিতে পড়লে দ্রুত সেরে ওঠার জন্য মাদ্রিদে চলে যান বেনজেমা। ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হবার পর ইন্সট্রাগ্রামে আবেগতাড়িত পোষ্ট লিখেছিলেন তিনি। 

"আমি জীবনে কখনো হাল ছেড়ে দেইনি। কিন্তু আজ আমাকে আমার দলের কথা ভাবতে হবে, যেটা আমি সবসময় করেছি। তাই বর্তমান অবস্থায় দলে নিজের জায়গা অন্য কারও জন্য ছেড়ে দিতে হবে। কেননা আমার পরিবর্তে তিনি ভালো একটি বিশ্বকাপের জন্য দলকে সহয়তা করতে পারবেন," লিখেন বেনজেমা।

এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে আসরের আগেই দল থেকে ছিটকে পড়েছিলেন বেনজেমা। 

ফ্রান্সের হয়ে ক্যারিয়ারে ৯৭ ম্যাচ খেলে করিম বেনজেমা মোট ৩৭টি গোল করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে এখনো কোনো ম্যাচই খেলতে পারেননি বেনজেমা। পাশাপাশি, গত মৌসুমে বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬ ম্যাচে সর্বমোট ৪৪ গোল করার পাশাপাশি দলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ। 

একইসাথে মেসি, রোনালদো, লেওয়ানদস্কি ও এমবাপ্পের মত খেলোয়াড়দের পেছনে ফেলে জিতেছেন ২০২১-২০২২ মৌসুমের ব্যালন ডি অর।  

Related Topics

করিম বেনজেমা / ফ্রান্স ফুটবল দল / কাতার বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া
  • স্বস্তির জয়ে ইউরো শুরু ফ্রান্সের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net