Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বিশ্বকাপের অনন্য ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ মেসির সামনে 

টিবিএস ডেস্ক
13 December, 2022, 01:20 pm
Last modified: 13 December, 2022, 01:28 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

বিশ্বকাপের অনন্য ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ মেসির সামনে 

মেসির সামনে এক অনন্য ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, কেবল বিশ্বকাপই নয়, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জয়ের রাস্তাও তার সামনে খোলা। 
টিবিএস ডেস্ক
13 December, 2022, 01:20 pm
Last modified: 13 December, 2022, 01:28 pm

মেসি যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন, তারমধ্যে কাতার বিশ্বকাপের পারফরম্যান্সকেই অনেকে তার সেরা বিশ্বকাপ পারফরম্যান্স হিসেবে মনে করছেন। মেসির লক্ষ্য পরিষ্কার, তিনি এবার বিশ্বকাপ জিততে চান। কয়েক মাস ধরে তিনি নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, জানেন তাকে নভেমবর-ডিসেম্বর মাসজুড়ে তার ক্যারিয়ারের সেরা খেলাটা খেলতে হবে। এবং এখনো পর্যন্ত টুর্নামেন্টজুড়ে তিনি যা দেখিয়েছেন, তাতে তাকে সফলই বলা চলে। 

এখন মেসির সামনে এক অনন্য ট্রেবল জয়ের সুযোগ রয়েছে, কেবল বিশ্বকাপই নয়, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জয়ের রাস্তাও তার সামনে খোলা। 

মেসি আরেকটি গোল্ডেন বল জিততে পারেন

আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে থাকা ফিফার টেকনিকাল স্টাডি গ্রুপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরকে নিয়ে একটী তালিকা তৈরি করেছেন, যেখানে সাংবাদিকরা ভোট দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচন করবেন। এখনো সেমিফাইনাল আর ফাইনাল বাকি থাকলেও মেসি যা করে দেখিয়েছেন, তাতে ভোটের একটা বড় অংশ যে তার পক্ষে পোড়বে তা ধরে নেওয়াই যায়। তিনি এর আগেও ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন, যদিও ফাইনালে হেরে গিয়েছিলেন জার্মানির কাছে। এবারও কি মেসি আরেকবার গোল্ডেন বল জিতবেন? 

২০২২ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

মেসির মূল লক্ষ্য দেশের হয়ে বিশ্বকাপ জেতা হলেও মেসির বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুটও জিতে নিতে পারেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৫ গোল করে সবার এগিয়ে থাকলেও মেসি মাত্র এক গোল পিছিয়ে আছেন, ফ্রান্সের আরেক ফরোয়ার্ড অলিভিয়ে জিরুও করেছেন ৪ গোল। 

মেসি আর্জেন্টিনার জার্সি গায়েও সবচেয়ে সেরা বছর কাটাচ্ছেন। ২০২২ সালে এখনো পর্যন্ত মেসি করেছেন ২২ গোল, যা অন্য যেকোনো বছরের চেয়ে বেশি। 

মেসির অন্যান্য রেকর্ড

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পাঁচ ম্যাচের তিনটিতেই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছেন মেসি, মেক্সিকো, পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। 

কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার সহযোদ্ধা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন, অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। এই নিয়ে বিশ্বকাপে মোট ১০টি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এরপরেই আছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো, ৭টি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিয়ে। 

আরও দুটো রেকর্ড মেসির সামনে অপেক্ষা করছে। যদি এই বিশ্বকাপে মেসি আর গোল করেন, তবে আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। এছাড়াও সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলা লোথার ম্যাথাউসের ২৫ ম্যাচ খেলার রেকর্ডও ছুঁয়ে ফেলবেন সেমিফাইনালে মাঠে নামার মাধ্যমে। 

Related Topics

কাতার বিশ্বকাপ ২০২২ / মেসি / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net