Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
রোমেরো হতে পারবেন মার্তিনেজ?

টিবিএস রিপোর্ট
09 December, 2022, 02:45 pm
Last modified: 10 December, 2022, 04:08 am

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

রোমেরো হতে পারবেন মার্তিনেজ?

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালের টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর দুটি দুর্দান্ত শট ঠেকানোর সুবাদে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেসি-দি মারিয়ারা। 
টিবিএস রিপোর্ট
09 December, 2022, 02:45 pm
Last modified: 10 December, 2022, 04:08 am
ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপে এই দুই দলের লড়াই মানেই যেন মুখরোচক কিছু। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তে এবং ডাচরা। 

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালের টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর দুটি দুর্দান্ত শট ঠেকানোর সুবাদে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেসি-দি মারিয়ারা। 

বিশ্বকাপের নক-আউটে আবারও মুখোমুখি আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস, এবার আর্জেন্টিনার গোলবার পাহারা দেওয়ার দায়িত্ব এমিলিয়ানো মার্তিনেজের উপর। এখন পর্যন্ত যা বেশ ভালোই সামলেছেন তিনি। মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপের মুখে দারুণ সেভ করে রক্ষা করেছেন দলকে।  

আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের এই ম্যাচও যদি ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালের মতোই টাইব্রেকারে যায়, আর্জেন্টিনার রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হতে পারবেন মার্তিনেজ? ২০১৪ তে সার্জিও রোমেরো ঠেকিয়েছিলেন রন ভ্লার এবং ওয়েসলি স্নেইডারের শট। এবার কার শট আটকে নায়ক হবেন মার্তিনেস?   

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৩ টি পেনাল্টি শটের মুখোমুখি হয়েছেন মার্তিনেজ, ঠেকিয়েছেন ১০টি। ২০২১ কোপা আমেরিকাতে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারেও তিনটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন তিনি। 

আজও খেলা টাইব্রেকারে গেলে মার্তিনেজের দিকেই তাকিয়ে থাকবে আলবিসেলেস্তেরা। মার্তিনেজ কী পারবেন ২০১৪ বিশ্বকাপের রোমেরো হতে? 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / শেষ আট / এমিলিয়ানো মার্তিনেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net