Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ফুটবল বিশ্বকাপ ২০২২: গ্রুপ পর্বের যতো বড় পরাজয়

টিবিএস ডেস্ক
03 December, 2022, 03:20 pm
Last modified: 03 December, 2022, 03:25 pm

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • 'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসলো,' এমবাপ্পের বাবা

ফুটবল বিশ্বকাপ ২০২২: গ্রুপ পর্বের যতো বড় পরাজয়

এবারের টুর্নামেন্টে প্রথম পর্বের খেলায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মত দলগুলোকে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হলেও, ফুটবল বোদ্ধাদের ধারণাকে বদলে দিয়েছে দলগুলো।
টিবিএস ডেস্ক
03 December, 2022, 03:20 pm
Last modified: 03 December, 2022, 03:25 pm
ছবি- মার্কা

এবারের বিশ্বকাপ জন্ম দিয়েছে বেশকিছু ঐতিহাসিক মুহূর্তের। শক্তিশালী দলগুলোর পাশাপাশি এবার কম শক্তিশালী দলগুলো ফুটবল দুনিয়াকে আনন্দ দিয়েছে, উচ্ছ্বাসিত করেছে; বিমোহিত করেছে। যাদের কাছে দর্শকদের প্রত্যাশা অনেক কম ছিলো তারাও বীরদর্পে খেলেছে। বিশ্বকাপের আসরে যে কোনো দল-ই অপরাজেয় নয় এটাই প্রমাণ করেছে কাতার বিশ্বকাপ।

এবারের টুর্নামেন্টে প্রথম পর্বের খেলায় জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মত দলগুলোকে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হলেও, ফুটবল বোদ্ধাদের ধারণাকে বদলে দিয়েছে দলগুলো।

কাতার বিশ্বকাপে ফেভারিট দল হয়েও দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে যেসব দল ব্যর্থ হয়ে দর্শক ও সমর্থকদের হতাশ করেছে তাদের কথা উঠে এসেছে মার্কার এক প্রতিবেদনে।

জার্মানি

প্রতি বিশ্বকাপে যে দলগুলো বিশ্বকাপের ফেভারিট দল হয়ে উঠে, জার্মানি তাদের মধ্যে অন্যতম। দৃঢ় মানসিক শক্তি সম্পন্ন জার্মান দলের মনোবল বুলেটও ভেদ করতে পারে না বলে মন্তব্য করা হয়; আর এ মনোবলই তাদের চারটি বিশ্বকাপ জিততে সাহায্য করেছে।

কিন্তু সবসময় শীর্ষে থাকা সম্ভব নয় কোনো দলের পক্ষেই। ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জার্মানদের ভাগ্য সহায় হয়নি। সেবার তারা এতটাই খারাপ খেলে যে গ্রুপ পর্বই পেরোতে পারেনি। জিততে অভ্যস্ত একটি দলের জন্য এটা ছিলো কঠিন ধাক্কা।

এবারও কাতার বিশ্বকাপে শক্তিশালী দল নিয়ে হাজির হয়েছিলো জার্মানি। গ্রুপ ই-তে  স্পেন, জাপান এবং কোস্টারিকার সাথে খেলেছিলো ইউরোপের দলটি।

তবে, গ্রুপ ফেভারিট হিসেবে স্পেন ও জার্মানি থাকলেও উভয় দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে কোয়ালিফাই করেছে জাপান। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই করেও রাউন্ড অব সিক্সটিনে যেতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক জয়, এক হার, এবং এক ড্র নিয়ে গ্রুপের তৃতীয় অবস্থানে বিশ্বকাপ ছাড়তে হয়েছে তাদের।

কাতার

বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারের অবস্থা ছিলো সবচেয়ে শোচনীয়। যদিও কাতার বিশ্বকাপ জিতবে বলে কেউ আশা করেনি। কিন্তু তারা আশা করেছিলো অন্তত একটি ম্যাচ হলেও জিতে উৎযাপনের সুযোগ পাবে।

কিন্তু সে আশা পূর্ণ হয়নি দলটির। গ্রুপ এ তে নেদারল্যান্ডস, সেনেগাল এবং ইকুয়েডরের সাথে খেলে প্রায় সব ম্যাচ হেরেছে আরবের দেশটি। শূন্য পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষ স্থানে বিশ্বকাপ শেষ করেছে তারা।

বেলজিয়াম

রাশিয়া বিশ্বকাপে একটি তরুণ দল নিয়ে এসে বিশ্বকাপের সেমিফাইনলে হেরে সেকেন্ড রানার্স আপ হয় বেলজিয়াম। এবারে সেই দলটি তুলনামূলক পরিপক্ক। আশা করা হচ্ছিলো তারা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পারবে।  

কিন্তু শেষ পর্যন্ত আশ্চর্যজনকভাবে গ্রুপ এফ-এ চ্যাম্পিয়ন হয় মরক্কো এবং রানার্স আপ হয় ক্রোয়েশিয়া। এক জয়, এক হার এবং এক ড্র নিয়ে বিশ্বকাপ ছাড়তে হয় বেলজিয়ামকে।

উরুগুয়ে

এবার শক্তিশালী দল নিয়েও ধরাশয়ী হয়েছে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও পর্তুগালের বিপক্ষে শূন্য গোল ছিলো উরুগুয়ের। মাত্র এক পয়েন্ট নিয়ে ঘানার বিপক্ষে তৃতীয় খেলায় নামে তারা। পরের রাউন্ডে যাওয়ার জন্য জয়ের বিকল্প ছিলো না। সাথে চাপ ছিল বেশ কয়েকটি গোল করার।

শেষ পর্যন্ত, উরুগুয়ে দুটি গোল করেছে, ম্যাচও জিতেছে। কিন্তু কোরিয়ার সাথে পয়েন্ট সমান সমান হয়ে বাঁধে বিপত্তি। দুই দলের গোল ব্যবধান সমান। কিন্তু এশিয়ান দলটি উরুগুয়ের থেকে দুটি গোল বেশি করায় তারা গ্রুপ রানার্স আপ হয়ে পর্তুগালের সাথে উঠে এসেছে দ্বিতীয় পর্বে।

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২২ / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / গ্রুপ পর্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • 'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসলো,' এমবাপ্পের বাবা

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net