Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
আজকের জার্মানি-কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়বেন তিন নারী রেফারি

টিবিএস ডেস্ক
01 December, 2022, 10:45 am
Last modified: 01 December, 2022, 06:25 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • সিরি আতে প্রথমবারের মতো এক ম্যাচে তিন নারী রেফারি
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
  • ‘মনোনীত হওয়াটাই সব নয়, আরও পরিশ্রম করতে হবে’: বিশ্বকাপের প্রথম ফিলিস্তিনি রেফারি হেবা সাদিয়া
  • যে ট্রফি বদলে দিয়েছে মেসিকে

আজকের জার্মানি-কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়বেন তিন নারী রেফারি

নারী রেফারি টিমকে সহযোগিতা করার জন্য ভিডিও রিভিউ টিমে চতুর্থ নারী অফিশিয়ালের নামও ঘোষণা করেছে ফিফা।
টিবিএস ডেস্ক
01 December, 2022, 10:45 am
Last modified: 01 December, 2022, 06:25 pm
ছবি: ফিফার টুইটার পেইজ থেকে সংগৃহীত

পুরুষদের ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করতে চলেছেন কোনো নারী রেফারি। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কাতারের আল বাইত স্টেডিয়ামে 'গ্রুপ-ই' পর্বে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপা, খবর বিবিসির।

বৃহস্পতিবারের ম্যাচে স্টেফানির সহযোগী রেফারিরাও নারী। ৩৮ বছর বয়সী স্টেফানির সঙ্গে এইদিন সহকারী রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের ক্যারেন দিয়াজ ও মেক্সিকোর নেওজা ব্যাক।

নারী রেফারি টিমকে সহযোগিতা করার জন্য ভিডিও রিভিউ টিমে চতুর্থ নারী অফিশিয়ালের নামও ঘোষণা করেছে ফিফা। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) ফিফা জানায়, ভিডিও রুমে থাকবেন আমেরিকার ক্যাথরিন নেসবিট।

কাতারে পুরুষদের ম্যাচ পরিচালনার আগে স্টেফানিকে ঘিরে লিঙ্গসাম্যের বিষয়টি আবারও উঠে এসেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে স্টেফানি বলেন, ''আপনি কোন লিঙ্গের মানুষ, সেটি গুরুত্বপূর্ণ নয়; বরং আপনি কতটা দক্ষ, সেটিই বিবেচ্য।''

তিনি বলেন, ''আমি নারীবাদীদের মুখপাত্র নই। তবে আশা করি, ফিফার এই পদক্ষেপে কিছুটা হলেও লিঙ্গসাম্যের ক্ষেত্রে অগ্রগতি আসবে।''

সব ঠিক থাকলে পুরুষদের বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি হিসেবে ইতিহাস গড়বেন ফ্রান্সের স্টেফানি। যদিও পুরুষদের প্রতিযোগিতায় এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

নিজের দেশে ফরাসি 'লিগ ১' থেকে ইউরোপের অন্য দেশেও পুরুষদের ম্যাচ তিনি পরিচালনা করেছেন। এর মাধ্যমে পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনাকারী প্রথম নারী হয়েছিলেন তিনি। এবার ইতিহাস গড়তে চলেছেন বিশ্বকাপের মঞ্চে। 

এছাড়া, ২০১৯ সালের আগস্টে পুরুষদের উয়েফা সুপার কাপ, তার পরের বছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২২ সালের মে মাসে ফ্রেঞ্চ কাপ ফাইনাল— এসব ম্যাচে প্রথম নারী রেফারি হিসেবে নজির গড়েছেন স্টেফানি। 

বিশ্বকাপ শুরুর আগেই ফিফার রেফারি কমিটির প্রধান কলিনা এবারের বিশ্বকাপে নারী রেফারি থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। কলিনা বলেন, "পুরুষ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে নারী রেফারি থাকার বিষয়টি নতুন এক সংযোজন। কর্তৃপক্ষ হিসেবে আমাদের কাছে তাদের সবচেয়ে বড় পরিচয় তারা ম্যাচ অফিসিয়াল। আমি তাদেরকে এই বার্তাটিই দিয়েছি। তারা ম্যাচ পরিচালনার এ দায়িত্ব পাচ্ছেন নারী হিসেবে নয়; বরং ফিফা অফিসিয়ালের একজন সদস্য হিসেবে। তাদের নিয়োগের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে, আমাদের টুর্নামেন্টে জেন্ডার নয় বরং যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হয়।" 

স্টেফানি ছাড়াও চলতি বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির তালিকায় রোয়ান্ডার সালিমা মাকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতার নামও রয়েছে। বিশ্বকাপের রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে স্টেফানি বলেন, "নারী রেফারি হিসেবে আমরা পূর্বের তুলনায় এখন যথাযথ সম্মান পাচ্ছি। কিন্তু আমি একটা ধারণা সবসময় পোষণ করি যে, নারীদের সবসময় নিজেদের অর্জনের মাধ্যমে বিবেচনা করতে, জেন্ডারের মাধ্যমে নয়।" 

সূত্র: ডয়চে ভেলে 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ / নারী রেফারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • সিরি আতে প্রথমবারের মতো এক ম্যাচে তিন নারী রেফারি
  • বাচ্চার সিরাপ খেয়ে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার
  • ‘মনোনীত হওয়াটাই সব নয়, আরও পরিশ্রম করতে হবে’: বিশ্বকাপের প্রথম ফিলিস্তিনি রেফারি হেবা সাদিয়া
  • যে ট্রফি বদলে দিয়েছে মেসিকে

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net