Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর গুজব

টিবিএস রিপোর্ট  
26 November, 2022, 01:35 pm
Last modified: 26 November, 2022, 03:48 pm

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর গুজব

যদিও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দেশে ফিরলেই দলের প্রত্যেক ফুটবলারকে একটি করে ৫০০,০০০ ইউরো মূল্যের রোলস রয়েস গাড়ি উপহার দেবেন সৌদি যুবরাজ।
টিবিএস রিপোর্ট  
26 November, 2022, 01:35 pm
Last modified: 26 November, 2022, 03:48 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আনন্দে আত্মহারা সৌদি আরব। কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিকে ২-১ গোলে হারিয়ে ফুটবলে নতুন ইতিহাস গড়েছে 'দ্য গ্রিন ফ্যালকন'রা। সৌদি ফুটবলারদের এই অনবদ্য কীর্তির পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ৫০০,০০০ ইউরো মূল্যের রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে খবর প্রকাশ পায়। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দেশে ফিরলেই ফুটবলারদের গাড়ি উপহার দেবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও খবরটি গুজব, এমন কোনো ঘোষণা আসেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের স্ট্রাইকার সালেহ আল-শেহরি। পোল্যান্ড ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাড়ি উপহার পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খবরটি সত্য নয়। সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের গাড়ি পাওয়ার খবরটি কি সত্য? কোন রং পছন্দ করেছেন আপনি? আল শেহরি বলেন, 'এটা সত্য নয়।' সাংবাদিক বলেন, এটা দুঃখের বিষয়, তাই না। জবাবে শেহরি বলেন, 'দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমরা আমাদের সেরা চেষ্টা করি, এটাই আমাদের সেরা অর্জন '

صحفي بريطاني حاول إستفزاز صالح الشهري:

سمعت بعد فوزكم المذهل امام الارجنتين تم تقديم هدية لكل لاعب سيارات روزرايز، هل هذا صحيح واي لون اخترت ؟

صالح الشهري: غير صحيح

الصحفي: مؤسف اليس كذلك؟

صالح الشهري: نحن هنا لخدمة الدولة، ونقدم افضل ما لدينا وهذا أفضل إنجاز لنا pic.twitter.com/js0Dyb7Aow— Ahmed (@xlal_) November 25, 2022

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে হারানোর পর সৌদি আরবজুড়ে খুশির বন্যা বয়ে গেছে। নিজের প্রাসাদ থেকে এই খেলা দারুণ উপভোগ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর্জেন্টিনাকে হারানোয় পরদিন (২৩ নভেম্বর) সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল সৌদি আরবে।

গত মঙ্গলবারের (২২ নভেম্বর) ম্যাচে ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি। এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা।

১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচ জিতেছে সৌদি আরব। এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ আসরে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে।

তবে ভক্তদের মতো এখনই আনন্দে আত্মহারা হয়ে থাকছেন না সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড। শুক্রবার ৫৪ বছর বয়সী এই ফরাসি কোচ বলেন, "আমাদের যে তিনটি ম্যাচ খেলতে হবে তার মধ্যে একটা ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে প্রথম বা দ্বিতীয় হয়ে শেষ করাই একমাত্র ভালো ব্যাপার। তাই যা কিছুই হোক না কেন, আমাদেরকে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতেই হবে। আগের ম্যাচে যা পরিশ্রম করেছি, এবার তার চেয়ে বেশি করবো। সবাই জানে যে পরের ম্যাচটা প্রথম ম্যাচের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।" 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / সৌদি আরব / গ্রুপ পর্ব / জয় / রোলস রয়েস / গাড়ি / উপহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net