Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
প্রথম দেখায় মনেই হয়নি এই ছেলের পক্ষে 'শচীন' হওয়া সম্ভব: ওয়াকার ইউনিস

খেলা

টিবিএস ডেস্ক 
04 July, 2020, 10:00 pm
Last modified: 04 July, 2020, 10:06 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

প্রথম দেখায় মনেই হয়নি এই ছেলের পক্ষে 'শচীন' হওয়া সম্ভব: ওয়াকার ইউনিস

'ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সবাই বারবার ওর কথা বলছিল। ওর প্রশংসা করছিল। বলছিল, স্কুল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র স্কুলছাত্র সে। স্কুলেই ট্রিপল সেঞ্চুরি? কে করল? স্কুলে সেঞ্চুরি করতে পারাই তো বিস্ময়কর ব্যাপার!'
টিবিএস ডেস্ক 
04 July, 2020, 10:00 pm
Last modified: 04 July, 2020, 10:06 pm
শচীন টেন্ডুলকার ও ওয়াকার ইউনিস

ভারতীয় মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও পাকিস্তানি স্পিডস্টার ওয়াকার ইউনিস। দুজনের টেস্ট অভিষেক হয়েছে একসঙ্গে। ১৯৮৯ সালে। ভারত-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে। অবশ্য দুজনেই এখন 'প্রাক্তন' ক্রিকেটার।

দ্য গ্রেটেস্ট রাইভালরি পডকাস্টে ওয়াকার জানিয়েছেন শচীনকে প্রথম দেখার স্মৃতি, 'ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সবাই বারবার ওর কথা বলছিল। ওর প্রশংসা করছিল। বলছিল, স্কুল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র স্কুলছাত্র সে। স্কুলেই ট্রিপল সেঞ্চুরি? কে করল? স্কুলে সেঞ্চুরি করতে পারাই তো বিস্ময়কর ব্যাপার!'

শচীন টেন্ডুলকার

'সবসময়ই আমাদের কানে আসত, এই তল্লাট থেকে এই তাগড়া বালক উঠে আসছে, যে এক দুর্দান্ত ক্রিকেটার হয়ে উঠবে। প্রথম দেখায় অবশ্য তাকে তেমন কিছু মনে হয়নি আমার। মনে হয়নি, এই ছেলেটি আজকের দিনের গ্রেট শচীন টেন্ডুলকার হতে যাচ্ছে। এরপর, বছরের পর বছর মাঠে ও মাঠের বাইরে সে যা করেছে, এক কথায় বিস্ময়কর। সেই প্রথম দেখার ক্ষণটিতে আমি একদমই টের পাইনি, এই ছেলে ক্রিকেটের এত বড় এক নাম হয়ে উঠবে। কিন্তু কঠোর পরিশ্রমে সে আমাকে ভুল প্রমাণ করেছে।'

ওই ম্যাচে যদিও শহীদ সাঈদ ও সলিল অ্যাংকোলারও অভিষেক হয়েছিল, কিন্তু ব্যাট-বলের লড়াইয়ে তারা শচীন-ওয়াকার পর্যায়ে পৌঁছতে পারেননি। টেস্টে শচীনকে প্রথম আউট কিন্তু ওয়াকারই করেছেন; সেই অভিষেক ইনিংসে মাত্র ১৫ রান করেছিলেন ভারতীয় জিনিয়াস। ওই সিরিজে এরপর শচীনের ব্যাট থেকে আসে ৫৯, ৮, ৪১, ৩৫ ও ৫৭ রান; এরমধ্যে ওয়াকারের বাউন্সারে একবার নাক ভেঙে রক্তাক্তও হতে হয় তাকে।

ওয়াকার ইউনিস

'করাচিতে প্রথম টেস্টে আমি তাকে খুব দ্রুতই আউট করি। ও সম্ভবত ১৫ রান করেছিল। এই ১৫ রানের মধ্যেই দারুণ কিছু ক্লাসিক অন-ড্রাইভ ও স্ট্রেট ড্রাইভ মেরেছিল। ওই সিরিজে খুব বেশি রান পায়নি; তবে শিয়ালকোটের সবুজ উইকেটে করা অর্ধশতকটি দারুণ ছিল', স্মৃতি হাতড়ে বলছিলেন ওয়াকার।

'আমরা রেজাল্ট চেয়েছিলাম। সিরিজের যেন রেজাল্ট আসে, সেজন্য ঘাসে ভরা উইকেট বানিয়েছিলাম। ওই ইনিংসের শুরুতেই একটা বল ওর নাকে আঘাত করেছিল। ১৬ বছর বয়সী সেই বালকের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঠিকই, তবে খুবই আত্মবিশ্বাসীও দেখাচ্ছিল তাকে। মনে পড়ে, তার সঙ্গে ব্যাট করছিলেন সিধু; তারা দুজনেই শুরুতে ৫-৭ মিনিট সময় নিয়েছিলেন; তারপর শচীন মারতে শুরু করল। ওই অর্ধশতকের ইনিংসে নিজের জাত চিনিয়েছে সে। তখনই আমাদের বোঝা হয়ে যায়, এই ছেলে বিশেষ কেউ হয়ে উঠবেই।'

  • সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

শচীন টেন্ডুলকার / ওয়াকার ইউনিস / ক্রিকেট / পাকিস্তান ক্রিকেট দল / ভারত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net