Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
পুরনো রূপে ফিরছে বিপিএল, ছয় ফ্রাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2021, 09:50 pm
Last modified: 22 November, 2021, 09:55 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • দরপত্রের পদ্ধতি, একক দরদাতা যেভাবে ২৫০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্রকে অচল করে রেখেছে
  • সৌরবিদ্যুতের প্রথম রাইন্ডের দরপত্রে সাড়া দেয়নি কোনো বিদেশি কোম্পানি

পুরনো রূপে ফিরছে বিপিএল, ছয় ফ্রাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান

দরপত্র কেনা ও জমা দেওয়ার শেষ সময় আগামী ৫ ডিসেম্বর। ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য বেশ কিছু শর্তও দিয়েছে বিসিবি।
টিবিএস রিপোর্ট
22 November, 2021, 09:50 pm
Last modified: 22 November, 2021, 09:55 pm
বঙ্গবন্ধু বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস। ছবি: সংগৃহীত

আগামী বছরের শুরুতে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জানুয়ারিতে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরটি আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই আসরের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি চেয়ে সোমবার দরপত্র আহ্বান করেছে বিসিবি। 

বিপিএলের অষ্টম আসর ২০ জানুয়ারি শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সাতটি দল অংশ নেবে এই আসরে। গত আসরে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এরই মধ্যে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ছয়টি ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি।

আগের আসরে অংশ নেওয়া বাকি ছয় দল খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স নতুন করে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেনি। খুলনা টাইগার্সকে হারিয়ে ২০২০ সালের বিপিএল শিরোপা জিতেছিল আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস।

গত বছর বিপিএল আয়োজন করা না হলেও পাঁচটি স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া আয়োজন হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এবার বিদেশি ক্রিকেটার নিয়ে পুরোদমে বিপিএল আয়োজনের পথে এগোচ্ছে বিসিবি।

দরপত্র কেনা ও জমা দেওয়ার শেষ সময় আগামী ৫ ডিসেম্বর। ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য বেশ কিছু শর্তও দিয়েছে বিসিবি। টোবাকো, অ্যালকোহল, বেটিং, অনলাইন বেটিং করা কোম্পানি দরপত্র কিনতে পারবে না। বিসিবি ও আইসিসি থেকে নিষিদ্ধ এমন প্রতিষ্ঠান ও ব্যাক্তি ফ্রাঞ্চাইজি কিনতে পারবেন না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের নামকরণ হবে 'বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি-২০২২।'

২০১৯-২০ মৌসুমের বিপিএল অনুষ্ঠিত হয় সাত দল নিয়ে। ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সাত স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে বিপিএল আয়োজন করা হয়। করোনাভাইরাসের কারণে গত বছর ঘরোয়া এই আসরটি আয়োজন করা হয়নি।

Related Topics

টপ নিউজ

বিপিএল / টি-টোয়েন্টি টুর্নামেন্ট / দরপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • দরপত্রের পদ্ধতি, একক দরদাতা যেভাবে ২৫০ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্রকে অচল করে রেখেছে
  • সৌরবিদ্যুতের প্রথম রাইন্ডের দরপত্রে সাড়া দেয়নি কোনো বিদেশি কোম্পানি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net