Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
নেতা তামিম জেতালেন বরিশালকে

খেলা

টিবিএস রিপোর্ট
28 November, 2020, 10:05 pm
Last modified: 29 November, 2020, 12:47 am

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

নেতা তামিম জেতালেন বরিশালকে

জেমকন খুলনার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ শেষ ওভারে ফসকে যায় ফরচুন বরিশালের। আবারও শেষের ভূতে ধরতে বসেছিল বরিশালকে। হঠাৎ-ই ছন্দ পতনে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষেও বিপাকে পড়ে যায় তামিম ইকবালের দল। কিন্তু এদিন আর ভুল হতে দেননি অধিনায়ক তামিম।
টিবিএস রিপোর্ট
28 November, 2020, 10:05 pm
Last modified: 29 November, 2020, 12:47 am

জেমকন খুলনার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ শেষ ওভারে ফসকে যায় ফরচুন বরিশালের। আবারও শেষের ভূতে ধরতে বসেছিল বরিশালকে। হঠাৎ-ই ছন্দ পতনে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষেও বিপাকে পড়ে যায় তামিম ইকবালের দল। কিন্তু এদিন আর ভুল হতে দেননি অধিনায়ক তামিম। ৭৭ রানের হার না মানা এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবারের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আসরে এটা তাদের প্রথম জয়। অন্যদিকে তৃতীয় ম্যাচ খেলতে নামা রাজশাহীর এটা প্রথম হার। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৩২ রান তোলে রাজশাহী। জবাবে ম্যাচসেরা তামিমের দারুণ ব্যাটিংয়ে এক ওভার হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।  

টস হেরে আগে ব্যাটিং করতে নামে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ভালো শুরু পাওয়ার পরও দলটি বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন দুজনই ২৪ রান করে করেন। উদ্বোধনী জুটি ভাঙার পর অল্প সময়ের ব্যবধানে আরও দুটি উইকেট হারায় রাজশাহী। এরপর দলটির হয়ে ফজলে মাহমুদ রাব্বি ও মাহেদী হাসান লড়েছেন। 

ফজলে মাহমুদ ৩১ ও মাহেদী ৩৪ রান করেন। রাজশাহীর চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এ ছাড়া মিরাজ ২টি এবং তাসকিন ও আবু জায়েদ একটি করে উইকেট নেন।   

লক্ষ্য বড় না হলেও শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। দলীয় ৫ রানেই ওপেনার মেহেদী হাসান মিরাজকে হারায় তারা। যদিও শুরুর চাপ কাটিয়ে উঠতে সময় নেননি অধিনায়ক তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় জুটিতে ৬১ রান যোগ করেন এ দুজন। ইমন ২৩ রান করে ফিরলেও তামিম নেতার মতোই খেলতে থাকেন। 

তৌহিদ হৃদয় ১৭ রান করে আউট হওয়ার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বরিশাল। এ সময় ঠান্ডা মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তামিম। শেষ পর্যন্ত তার ব্যাটেই জয় নিশ্চিত হয় বরিশালের। ৬১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা তামিম। রাজশাহীর মকিদুল ইসলাম মুগ্ধ ২টি এবং এবাদত হোসেন ও মাহেদী হাসান একটি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / মিনিস্টার গ্রুপ রাজশাহী / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net