Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
নিষেধাজ্ঞার বিরুদ্ধে উমর আকমলের আপিল

খেলা

টিবিএস ডেস্ক
19 May, 2020, 10:45 pm
Last modified: 19 May, 2020, 10:49 pm

Related News

  • আপিলেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়
  • সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

নিষেধাজ্ঞার বিরুদ্ধে উমর আকমলের আপিল

বয়স চলছে ২৯ বছর, এমন সময়ে তিন বছরের নিষেধাজ্ঞা। এই শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফেরা যে কঠিন হবে, সেটা বুঝতে পারছেন উমর আকমল। তাই শেষ চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
19 May, 2020, 10:45 pm
Last modified: 19 May, 2020, 10:49 pm

বয়স চলছে ২৯ বছর, এমন সময়ে তিন বছরের নিষেধাজ্ঞা। এই শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফেরা যে কঠিন হবে, সেটা বুঝতে পারছেন উমর আকমল। তাই শেষ চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া তিন বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন আকমল।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার আপিল করেছেন উমর আকমল। তার শুনানির জন্য একটি নিরপেক্ষ প্যানেল গঠন করবে পিসিবি। এই লড়াই জিততে প্রধানমন্ত্রীর আইনসভা পরামর্শক আইনি দলকে নিয়োগ দিয়েছেন আকমল। 

১১ বছরের ক্যারিয়ারে অনেক বিতর্কের সঙ্গে আকমলের নাম জড়িয়েছে। অন্যান্য সময় বেঁচে গেলেও এবার বড় শাস্তির খড়্গে পড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে এবারের অভিযোগটাও গুরুতর। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা পিসিবিকে জানাননি তিনি। এ কারণে গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ তোলে পিসিবি।

এর আগে থেকেই (২০ ফেব্রুয়ারি) সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন আকমল। দুর্নীতি দমন ধারা ভঙ্গের কারণে আকমল আজীবন নিষিদ্ধ হতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত করেছিল। তবে ২৭ এপ্রিল পিসিবি জানায়, তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে আকমলকে নিষিদ্ধ করা হয়েছে। 

শুনানি শেষে পিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান বিচারপতি (অব.) ফজল-ই-মিরান চৌহান আকমলের নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করেন। 

পিসিবির আনা অভিযোগের বিরুদ্ধে তখনই আইনি লড়ায়ে যাওয়ার সুযোগ ছিল ২০০৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আকমলের। কিন্তু সে সময় আইনি লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন ডানহাতি এই ব্যাটসম্যান। অবশেষে সেই সিদ্ধান্ত পাল্টালেন তিনি।

পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। তিন ফরম্যাটে ৫ হাজারেরও বেশি রান করেছেন তিনি। ওয়ানডেতে দুটি ও টেস্টে একটি সেঞ্চুরি করেছেন আকমল। 

Related Topics

উমর আকমল / নিষিদ্ধ / আপিল / পিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • আপিলেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের বৈধতা চ্যালেঞ্জ: রাষ্ট্রপক্ষের আপিল না হওয়া পর্যন্ত শুনানি নয়
  • সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net