Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 September, 2021, 07:15 pm
Last modified: 08 September, 2021, 09:24 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের নবম সিরিজ জয়। একাধিক ম্যাচের সিরিজ এর আগে বাংলাদেশ জিতেছে পাঁচটি। যেসব সিরিজে মাত্র একটি টি-টোয়েন্টি ছিল, এমন সিরিজ জয় আছে তিনটি। 
টিবিএস রিপোর্ট
08 September, 2021, 07:15 pm
Last modified: 08 September, 2021, 09:24 pm

আহত বাঘের হুঙ্কারে প্রতিশোধের ব্যাপারটি থাকে স্পষ্ট, সেটা বুঝতে পেরেছিল নিউজিল্যান্ড। তাই তো কিউই কোচ গ্লেন পকন্যাল জানিয়েছিলেন, বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবেন তারা। কিন্তু মাঠে সেটা প্রমাণ করতে পারল না সফরকারীরা। বাংলাদেশের প্রতিশোধের আগুনে ভস্ম নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।  

লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ঘরের মাঠের দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শেষ ও পঞ্চম ম্যাচটি হয়ে উঠলো নিতান্তই নিয়ম রক্ষার। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সেরা নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে শুরুটা এলোমেলো হলেও জয়ের পথে এগিয়ে খুব একটা বেগ পোহাতে হয়নি বাংলাদেশকে। নাঈম শেখের ২৯ রানের পর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। এরপরও বাংলাদেশকে খেলতে হয় ১৯.১ ওভার পর্যন্ত। 

নাসুম-মুস্তাফিজে দিশেহারা নিউজিল্যান্ড ৯৩ রানেই অলআউট হয়ে যায়। ছবি: টিবিএস

টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের নবম সিরিজ জয়। একাধিক ম্যাচের সিরিজ এর আগে বাংলাদেশ জিতেছে পাঁচটি। যেসব সিরিজে মাত্র একটি টি-টোয়েন্টি ছিল, এমন সিরিজ জয় আছে তিনটি। 

এর আগে বাংলাদেশের জেতা সিরিজগুলো হচ্ছে- জিম্বাবুয়ে ১-০ (২০০৬), ওয়েস্ট ইন্ডিজ ১-০ (২০১২), আয়ারল্যান্ড ৩-০ (২০১২), পাকিস্তান ১-০ (২০১৫), ওয়েস্ট ইন্ডিজ ২-১ (২০১৮), জিম্বাবুয়ে ২-০ (২০২০), জিম্বাবুয়ে ২-১ (২০২১) ও অস্ট্রেলিয়া ৪-১ (২০২১)। 

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে এখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। অবশ্য ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ এখনও ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে কোনো ম্যাচই খেলেনি। 

লক্ষ্য বড় ছিল না, এরপরও এলোমেলো শুরু হয় বাংলাদেশের। দলীয় ৮ রানেই ফিরে যান লিটন কুমার দাস। এরপর সাকিব আল হাসানও বেশি সময় টিকতে পারেননি। ৮ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন। এই ওভারেরই শেষ বলে ফেরেন পুরো সিরিজে নিজের ছায়া হয়ে থাকা মুশফিকুর রহিম। 

নেতার মতোই সামনে থেকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ, খেলেন অপরাজিত ৪৩ রানের ইনিংস। ছবি: টিবিএস

এক পাশ আগলে খেলে যেতে থাকা নাঈম শেখ দলীয় ৬৭ রানে আউট হন। এর আগে ৩৫ বলে একটি ও একটি ছক্কায় ইনিংসের দ্বিতীয় সেরা ২৯ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন ধ্রুব। মাহমুদউল্লাহ ৪৮ বলে একটি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৪৩ ও আফিফ ৬ রানে অপরাজিত থাকেন। নাঈম ও মাহমুদউল্লাহই কেবল দুই অঙ্কের রান করেন। নিউজিল্যান্ডের দুই স্পিনার এজাজ প্যাটেল ও কোল ম্যাকনকি একটি করে উইকেট নেন।      

এর আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে পথ ভুলিয়ে দেন নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। নাসুম শুরু করে কিউইদের চেপে ধরেন আর শেষটা করেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়াকে ভালোই স্পিন ভেল্কি দেখিয়েছিলেন নাসুম। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারা জারি রেখেছেন বাঁহাতি এই স্পিনার। আগের তিন টি-টোয়েন্টিতে খুব একটা দাপট  দেখাতে না পারলেও চতুর্থ টি-টোয়েন্টিতে কিউই ব্যাটসম্যানদের জন্য রীতিমতো যমদূত ওঠেন নাসুম। 

জয় নিশ্চিত হওয়ার পর আফিফ ও মাহমুদউল্লাহর উদযাপন। ছবি: টিবিএস

অবিশ্বাস্য বোলিং করেছেন ২৬ বছর বয়সী  এই স্পিনার। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪টি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং ফিগার। মুস্তাফিজুর রহমানও এদিন দাপুটে বোলিং করেন। বাঁহাতি এই পেসারের শিকারও ৪ উইকেট। শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিনরাও এদিন হিসেবি বোলিং করেছেন। সবচেয়ে খরুচে ছিলেন সাকিব আল হাসান, পাননি কোনো উইকেটও। 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে রান তুলতে রীতিমতো হিমশিম খেয়েছে কিউইরা। তাদের কেবল তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। 

ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা বিনিময়। ছবি: টিবিএস

স্রোতের বিপরীতে ব্যাটিং করেছেন উইল ইয়াং। চার নম্বরে নেমে ডানহাতি এই ব্যাটসম্যান ৪৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেন। ফিন অ্যালেন ১২ ও অধিনায়ক টম ল্যাথাম ২১ রান করেন। বাকিদের কেউ-ই ৪ রানের বেশি করতে পারেননি। নাসুম ১০ রানে ৪টি ও মুস্তাফিজ ১২ রান খরচায় ৪টি উইকেট নেন। একটি করে উইকেট নেন শেখ মেহেদী ও সাইফউদ্দিন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড / টি-টোয়েন্টি / সিরিজ জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net