Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সাগরিকায় হতাশায় মোড়ানো বিকেল

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
05 February, 2021, 03:20 pm
Last modified: 05 February, 2021, 04:55 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

সাগরিকায় হতাশায় মোড়ানো বিকেল

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ২১৮ রানের লিড, হাতে এখনও ৭ উইকেট। স্বস্তিতেই থাকার কথা মুমিনুল হকের দলের। কিন্তু বাংলাদেশের ড্রেসিং রুমে ঠিক উল্টো পরিবেশ।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
05 February, 2021, 03:20 pm
Last modified: 05 February, 2021, 04:55 pm

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ২১৮ রানের লিড, হাতে এখনও ৭ উইকেট। স্বস্তিতেই থাকার কথা মুমিনুল হকের দলের। কিন্তু বাংলাদেশের ড্রেসিং রুমে ঠিক উল্টো পরিবেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিক হারিয়ে ফেলা বাংলাদেশের দিন শেষ হয়েছে অস্বস্তিতে। ৪৭ রানেই নেই ৩ উইকেট। টিকে আছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। 

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়তে হয় বাংলাদেশকে। ইনিংসের দ্বিতীয় ওভারে এক বলের ব্যবধানে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল। প্রতিরোধের চেষ্টায় থাকা সাদমান ইসলামকে ফেরান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। পরের ৫.৫ ওভার পার করেছেন মুমিনুল-মুশফিক। মুমিনুল ৩১ ও মুশফিক ১০ রানে অপরাজিত আছেন।  

সাদমানের বিদায়ে আরও চাপে বাংলাদেশ

এক রানেই দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠতে ঠান্ডা মাথাতেই ব্যাটিং করে যাচ্ছিলেন সাদমান ইসলাম। ঝড়ের মাঝেও হাল ধরে রাখার কাজটি করে যাচ্ছিলেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। কিন্তু উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের গতিময় শর্ট বল সাদমানকে দিক ভুলিয়ে দিল। 

গ্যাব্রিয়েলের শর্ট বলে উইকেটরক্ষক জশুয়া ডা সিলভাকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০৭ রান। উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।  

দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে বাংলাদেশ

প্রথম ইনিংসেই ১৭১ রানের লিড। স্বস্তি নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের স্বস্তি বেশি সময় টেকেনি। উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়াল তার স্পিন ভেল্কিতে এলোমেলো করে দিলেন বাংলাদেশের ইনিংস।  

এক বলের ব্যবধানে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন কর্নওয়াল। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তামিমকে বিদায় করেন তিনি। এক বল পরে শান্তকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন ডানহাতি এই অফ স্পিনার। ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হক। 

আগের ইনিংসেও ব্যর্থ ছিলেন তামিম ও শান্ত। ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হন তামিম। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। শান্ত অবশ্য উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু রান আউটে কাটা পড়তে হয় তাকে। বাঁহাতি এই ব্যাটসম্যান করেছিলেন ২৫ রান। দ্বিতীয় ইনিংসে তামিমের মতো শান্তও শূন্য রানে সাজঘরে ফিরেছেন।  

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net