Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
তামিমের লাইভের পরবর্তী অতিথি কেন উইলিয়ামসন

খেলা

টিবিএস রিপোর্ট
20 May, 2020, 01:00 am
Last modified: 20 May, 2020, 01:05 am

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

তামিমের লাইভের পরবর্তী অতিথি কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের সঙ্গে সময় পার্থক্যের কারণে লাইভের সময়ে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটায় শুরু হবে তামিম-উইলিয়ামসনের লাইভ আড্ডা।
টিবিএস রিপোর্ট
20 May, 2020, 01:00 am
Last modified: 20 May, 2020, 01:05 am

করোনাভাইরাসের কারণে সবকিছু থেমে আছে। ঘরবন্দি অবস্থায় সময় কাটছে সবার। মাঠে নেই কোনো ধরনের খেলাধুলা। সঙ্কটময় এই সময়ে ক্রিকেটভক্তদের বিনোদন যোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত লাইভ করে আসছেন তামিম ইকবাল। প্রতিটা লাইভেই চমক রাখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তামিমের এবারের চমক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কের সঙ্গে ২১ মে ফেসবুকে লাইভে আড্ডা দেবেন দেশসেরা এই ওপেনার। নিউজিল্যান্ডের সঙ্গে সময় পার্থক্যের কারণে লাইভের সময়ে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটায় শুরু হবে তামিম-উইলিয়ামসনের লাইভ আড্ডা। এরআগে প্রতিটা লাইভই রাত সাড়ে দশটা থেকে শুরু হয়েছে। 

সোমবার রাতে তামিমের অতিথি ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এরপর মঙ্গলবার রাতে তামিমের আড্ডায় যোগ দেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। 

সোয়া এক ঘণ্টার এই লাইভে বিশেষ অতিথি হিসেবে ১৫ মিনিটের জন্য ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। এর কয়েক ঘন্টা পর কেন উইলিয়ামসনকে লাইভে আনার ঘোষণা দেওয়া হয় তামিমের অফিসিয়াল পেজ থেকে। 

তামিমের লাইভ শো-এর শুরুটা মুশফিকুর রহিমকে দিয়ে। এরপর তার অতিথি হন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। পরের পর্বে দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে ক্রিকেট, ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলেন তামিম। 

এরপর বাংলাদেশ ওপেনার তার আড্ডায় একসঙ্গে হাজির করেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়কে। 

দেশের ক্রিকেটারদের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তামিম। দেশের বাইরের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে লাইভে হাজির করেন তামিম। 

পরের পর্বে দেখা যায় আরও বড় চমক। ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে অনেক বিষয় নিয়ে আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এরপর তামিমের লাইভে যোগ দেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / কেন উইলিয়ামসন / ফেসবুক লাইভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net