Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ছেলেকে বাঁচাতে নিজে ডুবে গেলেন সাগরে

খেলা

টিবিএস ডেস্ক
21 May, 2020, 03:25 pm
Last modified: 21 May, 2020, 03:32 pm

Related News

  • চুল প্রতিস্থাপন আমার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে: জন সিনা
  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
  • ৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান
  • জনপ্রিয় রেসলার লুক হারপার মারা গেছেন
  • করোনায় মারা গেলেন সুমো কুস্তিগীর শোবুশি

ছেলেকে বাঁচাতে নিজে ডুবে গেলেন সাগরে

ক্রাইম টাইম জুটি দিয়ে ডব্লিউডব্লিউইতে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ২০০৮ সালে জন সেনার সঙ্গে জুটি বাঁধেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই রেসলার।
টিবিএস ডেস্ক
21 May, 2020, 03:25 pm
Last modified: 21 May, 2020, 03:32 pm

পরিবার আগে, পরে সবকিছু- শ্যাড গ্যাসপার্ডের কাছে এটাই ছিল সবচেয়ে বড় সত্যি। সেখানে ছেলের জন্য জীবনও বাজি রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই বাজি আর জেতা হলো না মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রেসলার গ্যাসপার্ডের। ছেলেকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন ডব্লিউডব্লিউই-এর সাবেক এই তারকা। 

গত রোববার স্রোতের কারণে সমুদ্রে ভেসে যান গ্যাসপার্ড। পরিবার আশায় ছিল, জীবন যুদ্ধে লড়াকু গ্যাসপার্ড ফিরে আসবেন। তিনদিন ধরে অপেক্ষায় থাকলেও এমনটি হয়নি। বুধবার সমুদ্র তীরে খুঁজে পাওয়া গেছে তার মৃতদেহ। 

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন লকডাউন অবস্থায় ছিল। সব জায়গার মতো সমুদ্র সৈকতও বন্ধ ছিল। লকডাউনের পর সমুদ্র সৈকত খুলে দেওয়া হয়। রোববার ছেলে আরিয়েহকে নিয়ে সৈকতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন গ্যাসপার্ড।

১০ বছর বয়সী আরিয়েহকে নিয়ে কোমর পানিতে নেমে যান সাবেক এই রেসলার। সাতার কাঠছিলেন তারা। এ সময় হঠাৎ তীব্র এক স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তীর থেকে প্রায় ৭৫ গজ দূরে গ্যাসপার্ড ও তার ছেলেকে দেখতে পান এক লাইফগার্ড। 

তাদের বাঁচাতে ছুটে যান তিনি। কিন্তু ২ মিটারেরও বেশি বড় ঢেউয়ের মাঝে রেসকিউ ক্যান বাঁধাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। গ্যাসপার্ডের ছেলে আরিয়েহ রেসকিউ ক্যান বাঁধতে পারছিল না। পরিবারের জন্য অন্তপ্রাণ গ্যাসপার্ড তখন ছেলেকে আগে বাঁচানোর জন্য লাইফগার্ডকে বলেন।

ঢেউয়ের মাঝে ছেলেকে অমন অবস্থায় দেখে সহ্য হচ্ছিল না বাবা গ্যাসপার্ডের। নিজের কথা ভুলে  লাইফগার্ডকে তিনি বলেন, 'আমার ছেলেকে বাঁচান, শুধু ওকে বাঁচান।' এরপর গ্যাসপার্ড আর কোনো কথা বলার সুযোগ পাননি। ভেসে চলে গেছেন সাগরে। 

গ্যাসপার্ডকেও বাঁচানোর চেষ্টা করেছেন লাইফগার্ড। আরিয়েহকে তীরে রেখেই আবার ছোটেন লাইফগার্ড। ফিরতে মাত্র ৬০ সেকেন্ড সময় নেন তিনি। ফিরে গ্যাসপার্ডকে দেখতেও পান তিনি। কিন্তু এর মধ্যে বিশাল এক ঢেউয়ের আঘাতে ডুবে যান গ্যাসপার্ড। আর দেখা মেলেনি তার। 

রোববার নিখোঁজের পর গ্যাসপার্ডের সন্ধানে সাতটি উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু প্রায় ১৬০ ঘন্টার উদ্ধার কার্যক্রমে কোনো লাভ হয়নি। এরপর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। নিখোঁজের তিনদিন পর সমুদ্র তীরে একটি মৃতদেহ খুঁজে পায় পুলিশ। এরপর নিশ্চিত করা হয়, এটা গ্যাসপার্ডের শরীর। 

ওই ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বলেছে, 'লাইফগার্ড যখন গ্যাসপার্ডকে শেষবারের মতো দেখতে পায়, তখনই বিশাল একটি ঢেউ আছড়ে পড়ে। তাতে ডুবে যান গ্যাসপার্ড।'

গ্যাসপার্ডের স্ত্রী সিলিয়ানা গ্যাসপার্ড এক বিবৃতিতে বলেছেন, 'আমরা তাকে কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি প্রথমে এগিয়ে গিয়ে আরিয়েহকে বাঁচিয়েছেন। আমাদের প্রিয় শ্যাডকে খোঁজার কার্যক্রম চালানোর জন্য কৃতজ্ঞতা জানাই সব লাইফগার্ড, কোস্ট কার্ড, চালক ও পুলিশ বাহিনীকে।'

স্কুলে থাকা অবস্থায় সব ধরনের খেলাধুলা করতেন গ্যাসপার্ড। একটা সময়ে এসে পেশাদার রেসলার হবেন বলে মনকে স্থির করেন তিনি। ২০০২ সালে 'টাফ এনাফ' নামে এক টেলিভিশন রিয়েলিটি শো-এর ফাইনালে ওঠেন তিনি। যদিও লড়াইটি জেতা হয়নি তার।

এরপর ডব্লিউডব্লিউই- এর জন্য স্কাউট করা টম প্রিচার্ডের চোখে পড়েন গ্যাসপার্ড। প্রিচার্ডই তাকে পেশাদার রেসলার হয়ে উঠতে সাহায্য করেন। ২০০৩ সালে ওভিডব্লিউতে অভিষেক হয় গ্যাসপার্ডের। ক্রাইম টাইম জুটি দিয়ে ডব্লিউডব্লিউইতে জনপ্রিয় হন তিনি। 

২০০৮ সালে জনপ্রিয় রেসলার জন সেনার সঙ্গে কিছুদিনের জন্য জুটি বাঁধেন গ্যাসপার্ড। ২০১০ সালে রেসলিং থেকে অবসর নেন তিনি। এরপর ছোট পরিসরে টিভি ও চলচ্চিত্রে অভিনেতা হিসেবে কাজ করেছেন গ্যাসপার্ড। বিখ্যাত কৌতুক অভিনেতা কেভিন কার্টের 'গেট হার্ড'- এ কাজ করেছেন তিনি।

Related Topics

টপ নিউজ

রেসলার / ডব্লিউডব্লিউই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • চুল প্রতিস্থাপন আমার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে: জন সিনা
  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
  • ৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তী রেসলার হাল্ক হোগান
  • জনপ্রিয় রেসলার লুক হারপার মারা গেছেন
  • করোনায় মারা গেলেন সুমো কুস্তিগীর শোবুশি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net