Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
চীনের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হলেন গুয়ানিউ ঝু   

খেলা

টিবিএস ডেস্ক
17 November, 2021, 01:45 pm
Last modified: 17 November, 2021, 03:33 pm

Related News

  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

চীনের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হলেন গুয়ানিউ ঝু   

চলতি মৌসুমে রেনাল্টের মালিকানাধীন অ্যাল্পাইন ফর্মুলা ওয়ানে একজন টেস্ট ড্রাইভার হিসেবে কাজ করছেন ঝু। ফর্মুলা টুতেও তার অবস্থান দ্বিতীয়। 
টিবিএস ডেস্ক
17 November, 2021, 01:45 pm
Last modified: 17 November, 2021, 03:33 pm
ছবি: বিবিসি

চীনের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে আগামী মৌসুমে ইতালীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আলফা রোমেওতে আসছেন গুয়ানিউ ঝু। ২২ বছর বয়সী এই তারকার আগমন দলের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে ফর্মুলা ওয়ানের বাজার বিকাশেও এটি সাহায্য করবে বলে মন্তব্য করেছেন আলফার ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল ফ্রেডেরিক ভ্যাসোর।    

ফিনল্যান্ডের অভিজ্ঞ ড্রাইভার ভ্যালেত্তি বোটাসের অংশীদার হবেন গুয়ানিউ ঝু। সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সাথে পাঁচটি মৌসুম কাটানোর পর মার্সিডিজ থেকে এসে আলফাতে যোগ দিবেন ভ্যালেত্তি, খেলবেন সম্পূর্ণ নতুন লাইন-আপে। 

ঝানু ফিনিশ রেসিং ড্রাইভার কিমি রাইকোনেন যখন অবসরের পথে, তখন ফেরারি-সমর্থিত ইতালীয় ড্রাইভার আন্তোনিও জিওভিনাজ্জির জায়গা দখল করতে যাচ্ছেন ঝু।  

ভ্যাসোরের ভাষ্যে, "এই সিদ্ধান্তটা কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ফর্মুলা ওয়ানের পয়েন্ট টেবিলে প্রথম দশটির মধ্যে নবম স্থানে আছে আলফা রোমেও। 

রয়টার্সকে ভ্যাসোর বলেন, "শুধুমাত্র ঝু চীনা বলেই নয়, সে এখানে এলে কোম্পানি এবং স্পন্সররা জোর ফিরে পাবে এবং সব মিলিয়ে ফর্মুলা ওয়ানও শক্তিশালী হবে বলে আমি মনে করি।"   

গুয়ানিউ ঝু'র ব্যাপারে এখন পর্যন্ত বেশ আত্মবিশ্বাসী ভ্যাসোর। "সে ফর্মুলা টুতে একজন ফ্রন্ট রানার। এই মৌসুমে সে বাহরাইন ও সিলভারস্টোনে জিতেছে এবং চ্যাম্পিয়নশীপ জেতার মতো অবস্থানে আছে। সব মিলিয়ে খুব ভালোভাবে সমন্বয় করা যাবে বলে মনে করি। আমি শুধুমাত্র আশাবাদী নয়, বরং তার চাইতেও বেশি", বলেন তিনি।

চলতি মৌসুমে রেনাল্টের মালিকানাধীন অ্যাল্পাইন ফর্মুলা ওয়ানে একজন টেস্ট ড্রাইভার হিসেবে কাজ করছেন ঝু। গত জুলাইয়ে অস্ট্রিয়াতে তিনি তাদের গাড়ি চালিয়েছেন। ফর্মুলা টুতেও তার অবস্থান দ্বিতীয়।

দলীয় এক বিবৃতিতে ঝু বলেন, "ছোটবেলা থেকেই আমি চেয়েছি আমি যে খেলা সবচেয়ে ভালোবাসি, সেখানে যতদূর সম্ভব সবার উপরে ওঠার। এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। ফর্মুলা ওয়ানে সর্বপ্রথম চীনা ড্রাইভার হওয়া চীনা মোটরস্পোর্টের ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।" 

মৌসুম শেষেই অ্যাল্পাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন ঝু। ধারণা করা হচ্ছে, চীন থেকে মোটা অংকের সহায়তা পাবেন তিনি। টাকার পরিমাণটা ৩০ মিলিয়ন ডলার বলে কিছু প্রতিবেদনে জানানো হয়েছে।  

তবে টাকাপয়সার হিসাব-নিকাশের দিকে এগোতে নারাজ ভ্যাসোর। জানালেন, এই মুহূর্তে পারফরমেন্সের দিকেই পূর্ণ মনোযোগ তাদের।
 
সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ফর্মুলা ওয়ান / গুয়ানিউ ঝু / চীন / আলফা রোমেও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net