Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
ঘৃণা কখনোই জয়ী হবে না: বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুললেন সানচো

খেলা

টিবিএস ডেস্ক
15 July, 2021, 03:40 pm
Last modified: 15 July, 2021, 04:03 pm

Related News

  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • ১০০০ পেনাল্টি অনুশীলন করে এসেও স্পট-কিকে একটাও গোল করতে পারল না স্পেন!
  • ইউরো ২০২০: সেরার খেতাব জিতলেন যারা
  • রোনালদোই জিতলেন ইউরোর গোল্ডেন বুট 
  • ‘আন্ডারডগ’ ইউক্রেনের বিপক্ষে অতি সতর্ক ইংল্যান্ড

ঘৃণা কখনোই জয়ী হবে না: বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুললেন সানচো

টাইব্রেকারে হেরে স্বপ্নের ইউরো মুকুট হাতছাড়া হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ড ভক্তদের গালিগালাজ ও আক্রমণের শিকার হন জ্যাডন সানচো।
টিবিএস ডেস্ক
15 July, 2021, 03:40 pm
Last modified: 15 July, 2021, 04:03 pm
পেনাল্টির সুযোগ হাতছাড়া হওয়ার পর জ্যাডন সানচো। ছবি: গেটি ইমেজেস

ইউরো ২০২০ এর ফাইনালে চূড়ান্ত মুহূর্তের পেনাল্টি মিস করায় অনলাইনে যে কটুক্তির শিকার হয়েছেন, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন ইংল্যান্ডের খেলোয়াড় জ্যাডন সানচো। জাতীয় দলের এই উইঙ্গার বলেছেন, 'ঘৃণা কখনোই জয়ী হবে না'।

এই গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমানোর কথা রয়েছে ২১ বছর বয়সী সানচোর। ওয়েম্বলিতে ইতালির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নের ইউরোর মুকুট হাতছাড়া হওয়ায় মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকার পাশাপাশি সানচোও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ড ভক্তদের গালিগালাজ ও আক্রমণের শিকার হয়েছেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে সানচো লিখেন, "আমার ভাই মার্কা, বুকায়ো ও আমার সাথে যে বর্ণবাদী আচরণ করা হচ্ছে, তা আমি অগ্রাহ্য করার ভান করবো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এটা আমাদের জন্য নতুন কিছু নয়।"

তিনি আরও লিখেন, "সমাজের অংশ হিসেবে আমাদের উচিত এই মানুষগুলোকে অভিযুক্ত করা এবং এই পরিস্থিতির উত্তরণ ঘটানো। কারণ ঘৃণা কখনোই জয়ী হবে না। যেসব তরুণেরা এরকম কটুক্তির শিকার হয়েছেন, তাদেরকে বলবো, মাথা উঁচু করে বাঁচতে শিখো এবং নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকো।"

ইংল্যান্ডের স্বপ্ন 'ফুটবল কামিং হোম' এর পথে ফাইনালে বড় বাধা হয়ে দাঁড়ান ইতালির দুর্গ জিয়ানলুইজি দোনারুমা। সানচোর স্পট-কিক ঠেকিয়ে দেন তিনি, একইসঙ্গে সাকার শটও; অন্যদিকে রাশফোর্ডের দেওয়া বল গোলপোস্টে লেগে বাইরে চলে যায়। ফলে মূল সময়ে ১-১ গোলে ড্র হওয়া খেলার টাইব্রেকারে ইতালির কাছে ৩-২ গোলে হেরে যায় ইংল্যান্ড। সানচো ও রাশফোর্ড দুজনকেই ইংল্যান্ড কোচ সাউথগেট অতিরিক্ত সময়ের প্রায় অন্তিম মুহূর্তে এসে মাঠে নামান।

সানচো বলেন, "আমি পেনাল্টি নেওয়ার জন্য তৈরি ছিলাম এবং আত্মবিশ্বাসীও ছিলাম। এটা ছিল এমন একটা মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমি ছেলেবেলা থেকে অপেক্ষা করে থাকেন, আর সে কারণেই আমি আজ ফুটবল খেলছি। একজন ফুটবলার হিসেবে এরকম মুহূর্তগুলো খুব চাপের হয়। এর আগেও আমি ক্লাবে পেনাল্টিতে গোল দিয়েছি, ক্লাব ও দেশের পক্ষে এরকম গোল করার জন্য আমি প্রচুর চর্চাও করেছি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এবার আর চেষ্টাটা সফল হয়নি।"

সানচো জানান, নিজের ক্যারিয়ারে এর চাইতে বাজে অনুভূতি আর কখনো হয়নি। কিন্তু তার শেষ কথা ছিল, "আমি ইংল্যান্ড দলের হয়ে খেলতে পেরে গর্বিত। আমরা জানি কীভাবে গত ১৮ মাসের কঠিন সময়ের মধ্যেও আমরা পুরো জাতিকে এক করেছি।"

"যারা যারা আমার পাশে দাঁড়িয়েছেন, ইতিবাচক বার্তা দিয়েছেন ও ভালোবেসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। আপনাদের এই ভালোবাসা সেসব নেতিবাচক ও বিরূপ মন্তব্যকে পেছনে হটিয়ে দিয়েছে। ইংল্যান্ড দলের হয়ে খেলা ও থ্রি লায়ন্সের জার্সি পরাটা আমার জন্য সবসময় সম্মানজনক হয়েই থাকবে। আর আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো! সবাই নিরাপদে থাকুক, দেখা হবে আবার," বলেন সানচো।

সূত্র- দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

সানচো / ইউরো ২০২০ / ইউরো ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • ১০০০ পেনাল্টি অনুশীলন করে এসেও স্পট-কিকে একটাও গোল করতে পারল না স্পেন!
  • ইউরো ২০২০: সেরার খেতাব জিতলেন যারা
  • রোনালদোই জিতলেন ইউরোর গোল্ডেন বুট 
  • ‘আন্ডারডগ’ ইউক্রেনের বিপক্ষে অতি সতর্ক ইংল্যান্ড

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net