Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
কোপা ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবর বৈশ্বিক সংবাদমাধ্যমে

খেলা

09 July, 2021, 04:15 pm
Last modified: 09 July, 2021, 04:29 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে বিরোধ; টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

কোপা ফাইনাল: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের খবর বৈশ্বিক সংবাদমাধ্যমে

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই রোমাঞ্চকর লড়াই। অবশ্য এই লড়াই থেকে কেবল রোমাঞ্চই নয়, বারুদের গন্ধও ছড়ায়। নিজের পছন্দের দলকে সেরা প্রমাণ করতে তর্ক, সমালোচনা থেকে শুরু করে হানাহানি পর্যন্ত হয়ে যায়।
09 July, 2021, 04:15 pm
Last modified: 09 July, 2021, 04:29 pm

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই রোমাঞ্চকর লড়াই। অবশ্য এই লড়াই থেকে কেবল রোমাঞ্চই নয়, বারুদের গন্ধও ছড়ায়। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে বুঁদ হয়ে থাকে গোটা দুনিয়া। ফুটবল ভক্তদের কাছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের চেয়ে দারুণ কিছু আর নেই।

দুই দলের ভক্তরা দূরে থেকেও প্রিয় দলকে সমর্থন জানাতে কতো কাণ্ডই না ঘটান! নিজের পছন্দের দলকে সেরা প্রমাণ করতে তর্ক, সমালোচনা থেকে শুরু করে হানাহানি পর্যন্ত হয়ে যায়। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। রীতিমতো সংঘর্ষ বেধে গেছে সেখানে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। আর এই খবর ছড়িয়ে পড়েছে বৈশ্বিক সংবাদমাধ্যমে। সংবাদ সংস্থা এএফপি, আর্জেন্টিনার একমাত্র ইংরেজি দৈনিক বুয়েনস এইরেস টাইমসে এই খবর প্রকাশ করা হয়েছে। 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফ্রান্স ২৪, মিসরের সংবাদমাধ্যম আল-আরহামের অনলাইন ভার্সনে খবরটি প্রকাশ করা হয়। 

এএফপির খবরে বলা হয়েছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে সেরার প্রশ্নে দুটি ছেলের মধ্যে তর্ক শুরু হয়। যা শেষ পর্যন্ত হাতাহাতিতে রূপ নেয়। পরে তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন। এএফপিকে এ তথ্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম।

এমরানুল ইসলাম বলেছেন, 'গ্রামবাসীকে আমরা বলেছি, এই ম্যাচ তারা বড় পর্দায় দেখতে পারবে না। ফাইনালের সময় জমায়েত হয়ে খেলা দেখতে তাদেরকে নিষেধ করা হয়েছে।' 

লাতিন অঞ্চলের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ১১ জুলাই মারকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ছয়টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।  

Related Topics

টপ নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনা / কোপা আমেরিকা / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে বিরোধ; টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net