Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
করোনায় এবার বিশ্বকাপ বাছাই স্থগিত

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2020, 05:55 pm
Last modified: 26 March, 2020, 06:29 pm

Related News

  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

করোনায় এবার বিশ্বকাপ বাছাই স্থগিত

সব বন্ধের মিছিলে এবার যোগ হলো ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব। করোনার কারণে বিশ্বকাপ বাছাই স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টিবিএস রিপোর্ট
26 March, 2020, 05:55 pm
Last modified: 26 March, 2020, 06:29 pm

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অচালবস্থা তৈরি হয়েছে। স্থবিরতা নেমে এসেছে সব সেক্টরে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। সব জায়গার মতো খেলার মাঠও পড়ে আছে বিরাণভূমি হয়ে। বিশ্বের সব খেলাই স্থগিত হয়ে গেছে। সব বন্ধের মিছিলে এবার যোগ হলো ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব। করোনার কারণে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতে অনুষ্ঠেয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের যেসব ম্যাচ আগামী ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সবগুলো স্থগিত ঘোষণা করেছে আইসিসি। ম্যাচগুলোর নতুন সূচি পরবর্তীতে জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

করোনার কারণে এর আগে অনেক খেলা বন্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় মাত্র একটি ম্যাচ খেলে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। স্থগিত হয়েছে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর ও দক্ষিণ আফ্রিকা-ভারত ওয়ানডে সিরিজ। পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। শেষ পর্যায়ে থাকলেও শেষ করা যায়নি পিএসএল। 

বাংলাদেশের দুটি সিরিজ ইতোমধ্যে স্থগিত হয়েছে। বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

এর আগে স্থগিত করা করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 

ফুটবলেও একই অবস্থা। বিশ্বের শীর্ষ ৫টি লিগই স্থগিত করা হয়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগও বন্ধ করা হয়েছে। এমনকি বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমসও পিছিয়ে দেওয়া হয়েছে এক বছরের জন্য।

Related Topics

ক্রিকেট বিশ্বকাপ / আইসিসি / করোনা ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
    যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

Related News

  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

Most Read

1
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

2
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টঙ্গীতে ৭ বছর বয়সী শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার

5
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

6
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও আত্রাই নদীতে সাকার ফিশ প্রাকৃতিকভাবে বংশবিস্তার করে স্থায়ী অবস্থান তৈরি করেছে। ছবি: মেহেদি হাসান
ফিচার

যে মাছ কেউ চায় না, সেটাই এখন দখল করে নিচ্ছে ঢাকার নদীগুলো; হুমকিতে দেশীয় মাছ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net