Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আশায় ছিলেন শরিফুল, ইমন বলছেন অপ্রত্যাশিত

খেলা

শান্ত মাহমুদ
04 January, 2021, 06:55 pm
Last modified: 04 January, 2021, 07:04 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

আশায় ছিলেন শরিফুল, ইমন বলছেন অপ্রত্যাশিত

জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নসিড়ির একটি ধাপে পা রেখে উচ্ছ্বসিত শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। সেই উচ্ছ্বাসের কথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিশ্বজয়ী দলের এই দুই ক্রিকেটার।
শান্ত মাহমুদ
04 January, 2021, 06:55 pm
Last modified: 04 January, 2021, 07:04 pm

১৯ বছরের ক্রিকেট সফরে বিশ্বসেরার মুকুট জিতেছেন তারা। বিশ্বজয়ের পরই করোনাভাইরাসের হানা না থাকলে আরও দাপট দেখা যেত তাদের ব্যাটে-বলে। তবে তারুণ্যের জয়গান তো থামার নয়। দীর্ঘদিন পর মাঠে ফিরেই নিজেদের সামর্থ্য দেখিয়েছেন বিশ্বজয়ী যুব দলের ক্রিকেটাররা।

বিসিবি প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে নজর কেড়েছেন যুব দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। এদের মধ্যে দুটি নাম একটু বেশিই ঝলমলে, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। অনেক অভিজ্ঞ ক্রিকেটারের ভীড়েও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ছড়ি ঘুরিয়েছেন এ দুজন। 

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা শরিফুল টুর্নামেন্টজুড়ে ছন্দময় বোলিং করেছেন। ১৯ বছর বয়সী বাঁহাতি এই পেসার ১০ ম্যাচে শিকার করেন ১৬ উইকেট, যা আসরের চতুর্থ সর্বোচ্চ। ফরচুন বরিশালে খেলা ইমন ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে করেন ২৩৩ রান। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে তো রীতিমতো তাণ্ডব চালান ১৮ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন তিনি, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম।

বিশ্বজয়ী যুব ক্রিকেটারদের ওপর এমনিতেই নজর ছিল বিসিবির। তরুণ এসব ক্রিকেটারদের ঠিক পথে রাখতে অনূর্ধ্ব-২১ দলের একটি প্রোগ্রাম ঘোষণা করেছিল বিসিবি। যে প্রোগ্রামের অংশ হিসেবে ১ লাখ টাকা করে পাচ্ছেন তারা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো খেলার জন্য আরও বড় পুরস্কার পেলেন শরিফুল ও ইমন। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা ২৪ সদস্যের ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই দুই ক্রিকেটার, যা তাদের জন্য প্রথম। বল হাতে ছন্দে থাকায় এমন কিছুর প্রত্যশায় ছিলেন শরিফুল। তবে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার বিষয়টি ইমনের কাছে একেবারেই অপ্রত্যাশিত। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নসিড়ির একটি ধাপে পা রেখে উচ্ছ্বসিত শরিফুল-ইমন। সেই উচ্ছ্বাসের কথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন তারা।

শরিফুল ইসলাম

ওয়ানডের প্রাথমিক দলে আমার জায়গা হয়েছে, খবরটা পেয়ে খুবই ভালো লাগছে। এটা ভালো লাগার মতোই একটা খবর। যেটার জন্য এতো কষ্ট করে আসছি, সেখানের প্রথম ধাপে ডাক পেয়েছি। সব মিলিয়ে দারুণ এক অনুভূতি কাজ করছে। সবারই লক্ষ্য থাকে। আমার স্বপ্ন ছিল ভালো করে জাতীয় দলে যাব, ক্যাম্পে ডাক পাব। তো ডাক পেয়েছি। চেষ্টা করব যেন এখান থেকে ঝরে না যাই।  

দুটি টুর্নামেন্টে ভালো বোলিং করার পর কিছুটা আশায় ছিলাম যে ডাক পেতে পারি। দুটি টুর্নামেন্টে আমার ভালো যাওয়ার কারণেই ডাক পেলাম বলে মনে হচ্ছে। কারণ অনূর্ধ্ব-১৯ ভিন্ন পর্যায়ের ক্রিকেট ছিল। আর এই ক্রিকেট আলাদা। তো এখানে পারফর্ম করলে ডাক পাওয়া যায়। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে।

ভালো খেলার মূল্যায়ন পেলে সবারই ভালো লাগে। ভালো খেলে সেটার মূল্যায়ন যদি পাই, তাহলে স্পিরিট আরও বেড়ে যায়। ভালো করার চেষ্টা আরও বাড়তে থাকে। চূড়ান্ত দলে জায়গা হলে চেষ্টা করব স্বাভাবিক খেলাটা খেলার। যেখানেই সুযোগ হয়, সেরাটা দিয়ে দলে থাকার চেষ্টা করব।

পারভেজ হোসেন ইমন

খুবই ভালো লাগছে যে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছি। তরুণ ক্রিকেটারদের জন্য এটা খুবই বড় একটা ধাপ। এই সময়ে এমন খবরে খুবই রোমাঞ্চ কাজ করে, আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। সব মিলিয়ে ভালো একটা অনুভূতি কাজ করছে। 

আমাকে কী কারণে ডাকা হলো, এসব নিয়ে সত্যি বলতে ভাবিনি। আমি স্কোয়াডে আমরা নাম দেখে খুবই অবাক হয়েছি, বিস্ময় কাজ করছিল। এটা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। ভাবিনি এতো দ্রুত ডাক আসবে। তো এখানে ভালো করতে হবে। এর বাইরে কিছু ভাবছি না। 

যেকোনো পর্যায়েই ভালো করার স্বীকৃতি সবাইকে আনন্দ দেয়, সাহস বাড়ায়। এতে করে উদ্যোম আরও বেড়ে যায়। শেষ টুর্নামেন্টটা আমার মোটামুটি ভালো গেছে। হয়তো আরও ভালো হতো যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারতাম। তবে যা হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব ভালোই গেছে সব কিছু। 

প্রাথমিক দলে ডাক পেলাম, এরপর কী হবে, চূড়ান্ত দলে থাকব কিনা; এসব নিয়ে ভাবছি না। দুটি অনুশীলন ম্যাচ থাকবে। আপাতত আমি এই দুটি ম্যাচের দিকে মনোযোগ রাখছি। এখানে ভালো করতে হবে।

Related Topics

টপ নিউজ

শরিফুল ইসলাম / পারভেজ হোসেন ইমন / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net