Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
আনুষ্ঠানিকভাবে আকমল এখন ‘নির্বোধ’

খেলা

টিবিএস ডেস্ক
28 April, 2020, 04:55 pm
Last modified: 28 April, 2020, 04:58 pm

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

আনুষ্ঠানিকভাবে আকমল এখন ‘নির্বোধ’

১১ বছরের ক্যারিয়ারে অনেক বিতর্কের সঙ্গে উমর আকমলের নাম জড়িয়েছে। অন্যান্য সময় পার পেয়ে গেলেও এবার বড় শাস্তির খড়্গে পড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে এবারের অভিযোগটাও গুরুতর।
টিবিএস ডেস্ক
28 April, 2020, 04:55 pm
Last modified: 28 April, 2020, 04:58 pm

সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি পাওয়ায় আকমলকে নির্বোধ বলে ডাকলেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।

ফিক্সিংয়ের বিরুদ্ধে সব সময়ই প্রতিবাদী রমিজ রাজা। ফিক্সারদের কোনো রকমের ছাড় দেওয়ার পক্ষে নন তিনি। উমর আকমলের এমন কাণ্ডেও চটেছেন পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলা রমিজ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে উমর আকমলের বিষয়ে রমিজ রাজা লিখেছেন, 'আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লেখাল উমর আকমল। তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের উপযুক্ত সময় এখনই। জেলই হচ্ছে এদের একমাত্র জায়গা।'

১১ বছরের ক্যারিয়ারে অনেক বিতর্কের সঙ্গে আকমলের নাম জড়িয়েছে। অন্যান্য সময় পার পেয়ে গেলেও এবার বড় শাস্তির খড়্গে পড়তে হয়েছে তাকে। তার বিরুদ্ধে এবারের অভিযোগটাও গুরুতর। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ তোলে পিসিবি।

এর আগে থেকেই (২০ ফেব্রুয়ারি) সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন আকমল। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের কারণে আকমল আজীবন নিষিদ্ধ হতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশিত করেছিল। 

পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। তিন ফরম্যাটে ৫ হাজারেরও বেশি রান করেছেন তিনি। ওয়ানডেতে দুটি ও টেস্টে একটি সেঞ্চুরি করেছেন আকমল। 

আগামী ২৬ মে ৩০ বছর পূর্ণ হবে পাকিস্তানের এই ক্রিকেটারের। এই বয়সে এসে তিন বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথটা কঠিনই হয়ে গেল আকমলের জন্য।  

Related Topics

উমর আকমল / পাকিস্তানি ক্রিকেটার / নিষিদ্ধ / নির্বোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net