Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
আজ রাতে পিএসজিতে অভিষেক হচ্ছে মেসির

খেলা

টিবিএস ডেস্ক
29 August, 2021, 04:45 pm
Last modified: 29 August, 2021, 05:14 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

আজ রাতে পিএসজিতে অভিষেক হচ্ছে মেসির

আগেই ধারণা দেওয়া হয়েছিল, রাঁসের বিপক্ষে পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন মেসি। ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই সম্ভাবনা আরও প্রবল হলো।
টিবিএস ডেস্ক
29 August, 2021, 04:45 pm
Last modified: 29 August, 2021, 05:14 pm
পিএসজির অনুশীলনে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত ১১ আগস্ট প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজি) নাম লেখান লিওনেল মেসি। তখন থেকেই অপেক্ষা, পিএসজির জার্সি গায়ে কবে মাঠে নামবেন আর্জেন্টাইন ফুটবল জাদকুর। ফুটবল ভক্তদের এই অপেক্ষা আজ রাতে ফুরাচ্ছে। 

রাঁসের বিপক্ষে ম্যাচে মেসিকে দলে রেখেছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচটি খেলবে ফরাসি জায়ান্টরা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে। শুরুর একাদশে মেসি থাকবেন কিনা, এ ব্যাপারে কিছু জানানো হয়নি। 

আগেই ধারণা দেওয়া হয়েছিল, রাঁসের বিপক্ষে পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন মেসি। ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই সম্ভাবনা আরও প্রবল হলো। লিগ ওয়ানে নিজেদের চতুর্থ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ক্লাবটি। 

এবারের লিগে দাপুটে শুরু করেছে পিএসজি। প্রথম তিন ম্যাচের সব কটিতেই জয় পেয়েছে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে মৌসুম শুরু করা দলটি। ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ আছে মেসি, নেইমার, এমবাপ্পেদের দল। 

তৃতীয় রাইন্ডেই খেলতে পারেন মেসি, এমন ধারণা থেকে সব টিকেট কিনে নিয়েছিলেন পিএসজির সমর্থকরা। ওই ম্যাচে অপেক্ষা ফুরায়নি তাদের। ক্লাবের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, মেসিকে খেলানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবে না তারা। শনিবার সংবাদ সম্মেলনে রাঁসের বিপক্ষে মেসিকে খেলানোর ব্যাপারে ইঙ্গিত দেন পচেত্তিনো। এর আগেই অবশ্য এই ম্যাচের সব টিকেট কিনে রেখেছে পিএসজি সমর্থকরা। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / প্যারিস সেন্ট জার্মেই / অভিষেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net