Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

খেলা

শান্ত মাহমুদ, সিলেট থেকে
05 March, 2020, 02:50 pm
Last modified: 05 March, 2020, 06:52 pm

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনিই বাংলাদেশের সফলতম অধিনায়ক। তার নেতৃত্বে এ পর্যন্ত ৪৯টি ম্যাচ জিতেছে টাইগাররা। অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি।
শান্ত মাহমুদ, সিলেট থেকে
05 March, 2020, 02:50 pm
Last modified: 05 March, 2020, 06:52 pm

ওয়ানডের অধিনায়কত্ব, সঙ্গে ছিল অবসর প্রসঙ্গও। বেশ আগে থেকেই এই দুটি বিষয়ে প্রশ্ন শুনতে হচ্ছিল মাশরাফি বিন মুর্তজাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ। অবশেষে সেটাই হলো। ঘোষণাটা দিয়েই দিলেন মাশরাফি।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন, 'আমি একটা ঘোষণা দিতে চাই। কাল অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। আমার প্রতি এত দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ দলের সবাইকে ধন্যবাদ জানাই। আমার নেতৃত্বে যখনই যারা খেলেছে।'

তিনি আরও বলেন, 'আমি নিশ্চিত এই প্রক্রিয়াটা এত সহজ ছিল না, গত পাঁচ-ছয় বছরের যে জার্নি ছিল। যাদের অধীনে আমি খেলেছি, আবার যাদেরকে নেতৃত্ব দিয়েছি। তারা ঘনিষ্ঠভাবে আমাকে সহযোগিতা করেছে।'

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে মাশরাফি বলেন, 'হাথুরুসিংহেকে দিয়ে শুরু হয়েছিল। তার আগে বিচ্ছিন্নভাবে অধিনায়কত্ব পেয়েছি, কিন্তু ইনজুরির কারণে করতে পারিনি। ফাইনালি শুরু হয় হাথুরুসিংহে, খালেদ মাহমুদ সুজন, স্টিভ রোডস এবং ডমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তা যারা আছেন এবং প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে যারাই ক্রিকেট বোর্ডে আছেন প্রত্যেককে ধন্যবাদ।'

'আমি ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা যারা গণমাধ্যম, আপনার অত্যন্ত সহযোগিতা করেছেন। সবশেষে অবশ্যই সমর্থক এবং বাংলাদেশের ক্রিকেটের প্রাণ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা অবশ্যই সম্ভব হতো না। সবাইকে ধন্যবাদ।'

'আজ আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি, অবসরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় ম্যাচ হবে আমার অধিনায়কত্বের শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে অবশ্যই চেষ্টা করব সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে আমার। আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস সে বাংলাদেশের ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যাবে। আমি চেষ্টা করব তাকে সর্বোচ্চ সহযোগিতা করার। ধন্যবাদ সবাইকে।'

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। বাংলাদেশকে ৮৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৪৯টি ম্যাচে জয় এনে দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতলে অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচে জয়ের স্বাদ নেবেন তিনি। 

অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মুর্তজা / বাংলাদেশ ক্রিকেট দল / ওয়ানডে / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
  • ‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net