Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
জামালপুরের ডিসির বিষয়ে তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2019, 09:10 pm
Last modified: 25 August, 2019, 09:38 pm

Related News

  • আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ সাতক্ষীরায়
  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • জ্বালানি ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগ: বিপিসির দুই পরিচালককে ওএসডি
  • দুদকের মামলার পর এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

জামালপুরের ডিসির বিষয়ে তদন্ত কমিটি গঠন

ভিডিওতে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়...
টিবিএস রিপোর্ট
25 August, 2019, 09:10 pm
Last modified: 25 August, 2019, 09:38 pm

আপত্তিকর ভিডিও প্রকাশ পাওয়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত কমটি গঠনের আদেশ জারি করেছেন বলে অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) গাফফার খান বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) ড. মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একজন প্রতিনিধি এবং বিটিআরসির একজন প্রতিনিধি। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এর প্রেক্ষিতে আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আহমেদ কবীরকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।  এ বিষয়ে আরও তদন্ত করা হবে। তারই পথ ধরে তদন্ত কমিটি গঠন করা হল।

জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ছিলেন।

Related Topics

টপ নিউজ

জামালপুরের ডিসি / আপত্তিকর ভিডিও / ওএসডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ সাতক্ষীরায়
  • ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • জ্বালানি ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগ: বিপিসির দুই পরিচালককে ওএসডি
  • দুদকের মামলার পর এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net