Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ইউক্রেনে রাশিয়ার লেজার অস্ত্র, পুড়িয়ে দেবে ড্রোন, সামরিক সরঞ্জাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 May, 2022, 09:55 am
Last modified: 19 May, 2022, 12:49 pm

Related News

  • হরমুজে লেজার অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে ভিডিও গেমের এক্সবক্স কন্ট্রোলার
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • স্যাটেলাইট চিত্রে চীনের বিশাল লেজার গবেষণাগার, ফিউশন শক্তির যুগ আসছে?
  • ইউক্রেনের ইইউর ৫০ বিলিয়ন ইউরোর সাহায্যও আটকে গেল হাঙ্গেরির আপত্তিতে
  • শস্যচুক্তি স্থগিত করলো রাশিয়া, সেতুতে হামলার সঙ্গে সম্পর্ক নেই দাবি

ইউক্রেনে রাশিয়ার লেজার অস্ত্র, পুড়িয়ে দেবে ড্রোন, সামরিক সরঞ্জাম

পেরেসভেটের চেয়েও আরও শক্তিশালী প্রযুক্তি রয়েছে রাশিয়ার কাছে, যা ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে ফেলতে সক্ষম। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে ফেলার প্রযুক্তিও রাশিয়া ইতোমধ্যে ব্যবহার করেছে।
টিবিএস ডেস্ক
19 May, 2022, 09:55 am
Last modified: 19 May, 2022, 12:49 pm
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইউক্রেনে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের মোকাবেলা করতে নতুন প্রজন্মের শক্তিশালী লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। বুধবার (১৮ মে) মস্কোতে অনুষ্ঠিত এক সম্মেলনে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ বলেন, শক্তিশালী এই লেজার ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া ড্রোন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অন্যান্য সামরিক সরঞ্জাম মোকাবেলায় গোপন অস্ত্র মোতায়েনেও সহায়তা করছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। 

২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পানির নিচের ব্যবহারযোগ্য পারমাণবিক ড্রোন, সুপারসনিক অস্ত্র ও একটি লেজার অস্ত্র উন্মোচন করেছিলেন।

এগুলোর মধ্যে একটির নাম 'পেরেসভেট' বলে উল্লেখ করেছিলেন পুতিন। মধ্যযুগীয় অর্থোডক্স যোদ্ধা ও সন্ন্যাসী আলেকজান্ডার পেরেসভেটের নামানুসারে রাখা হয়েছে ওই অস্ত্রের নাম। মধ্যযুগের এই সন্ন্যাসী যোদ্ধা ব্যাপক এক যুদ্ধে মারা গিয়েছিলেন। 

রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন লেজার অস্ত্রের বিশেষত্ব সম্পর্কে জানা যায়নি খুব বেশি। 

রাশিয়ার সামরিক উন্নয়নের দায়িত্বে নিয়োজিত উপ-প্রধানমন্ত্রী বোরিসভ বলেন, ইতোমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে পেরেসভেট। পৃথিবীপৃষ্ঠের ওপরে ১ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত যেকোনো উপগ্রহের চোখ ফাঁকি দিতে পারে এই অস্ত্র। 

তিনি বলেন, পেরেসভেটের চেয়েও আরও শক্তিশালী ব্যবস্থা রয়েছে রাশিয়ার কাছে, যা ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে ফেলতে সক্ষম। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে ফেলার প্রযুক্তিও রাশিয়া ইতোমধ্যে ব্যবহার করেছে।

এই প্রযুক্তি ইউক্রেনে ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রীয় টেলিভিশনকে বোরিসভ বলেন, "হ্যাঁ, প্রথম প্রোটোটাইপগুলো ইতোমধ্যেই সেখানে ব্যবহার করা হচ্ছে। অস্ত্রটির নাম 'জাদিরা'।"

এদিকে, রাশিয়ার নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের খবরকে উপহাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার লেজার অস্ত্র ব্যবহারের দাবিকে তিনি তথাকথিত জার্মান নাৎসিদের 'ওয়ান্ডার উইপন' বা বিস্ময়কর অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় ঠেকাতে এ ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছিল তারা। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

পেরেসভেট / লেজার অস্ত্র / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • হরমুজে লেজার অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে ভিডিও গেমের এক্সবক্স কন্ট্রোলার
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • স্যাটেলাইট চিত্রে চীনের বিশাল লেজার গবেষণাগার, ফিউশন শক্তির যুগ আসছে?
  • ইউক্রেনের ইইউর ৫০ বিলিয়ন ইউরোর সাহায্যও আটকে গেল হাঙ্গেরির আপত্তিতে
  • শস্যচুক্তি স্থগিত করলো রাশিয়া, সেতুতে হামলার সঙ্গে সম্পর্ক নেই দাবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net